গ্রাহকদের চাহিদা ও ব্যবসা সম্প্রসারণের ধারাবাহিকতায় সিলেটের জিন্দাবাজার পয়েন্টে ২২ তম সেলস সেন্টার চালু করেছে ইউএস-বাংলা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ভাইব্রেন্ট। গতকাল বুধবার জিন্দাবাজারে নতুন সেলস সেন্টারটির উদ্বোধন করেন ভাইব্রেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এ কে এম হারুনুর রশিদ ও রিটেইল ম্যানেজার মো. জাহিদুল ইসলাম রবিন।
ভাইব্রেন্ট কর্তৃপক্ষ জানায়, যাত্রা শুরুর পর থেকে গ্রাহকদের চাহিদা, রুচি, আধুনিকতা ও ক্রয়ক্ষমতাকে বিবেচনায় রেখে বিভিন্ন ধরনের লাইফস্টাইল পণ্য বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। পুরুষ, নারী ও শিশুদের জন্য আধুনিক নকশার জুতার পাশাপাশি বিভিন্ন ধরনের লেদার সামগ্রী, ট্রাভেল ব্যাগ, শার্ট ও টি-শার্টসহ নানা পণ্য রয়েছে ভাইব্রেন্টের সেলস সেন্টারগুলোতে। শিশুদের জন্যও রয়েছে বিভিন্ন ডিজাইনের পোশাক ও লাইফস্টাইল পণ্য।
নতুন সেলস সেন্টার উদ্বোধন উপলক্ষে আগামী ১০ অক্টোবর পর্যন্ত ভাইব্রেন্টের যেকোনো পণ্যে ২৬ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ভাইব্রেন্টের পণ্য নিজস্ব কারখানায় উন্নত প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়। বর্তমানে বিভিন্ন সেলস সেন্টারে সহস্রাধিক ডিজাইনের লাইফস্টাইল পণ্যের সংগ্রহ রয়েছে।
এ উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. নাহিদুর রহমানসহ ইউএস-বাংলা গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।