হোম > অর্থনীতি > করপোরেট

এসিআই ফার্মা বিজনেসের বার্ষিক বিপণন ও বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত 

এসিআই ফার্মা বিজনেসের ‘বার্ষিক বিপণন ও বিক্রয় সম্মেলন ২০২৪-২০২৫’ কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। সারা বাংলাদেশ থেকে আসা বিপণন ও বিক্রয়কর্মীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি শুরু হয় এসিআইয়ের এই বিজনেস ইউনিটটির নিজস্ব ব্যবসায়িক চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায় তুলে ধরার মাধ্যমে। এরপর এসিআই হেলথকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম মহিবুজ জামান ২০২৩-২০২৪ সালের সাফল্যের চিত্র তুলে ধরেন।

এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা এসিআই ফার্মা বিজনেসের ২০২৩-২০২৪ সালের সাফল্যের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং এসিআই ফার্মা বাংলাদেশের মানুষের জীবনের মানোন্নয়নে নিরলসভাবে অবদান রাখার কথা পুনর্ব্যক্ত করেন।

মার্কেটিং অপারেশনসের পরিচালক মো. মুহসিন মিয়া, ব্যবসা সম্প্রসারণের চ্যালেঞ্জ মোকাবিলা এবং ২০২৪-২০২৫ সালের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রয়োজনীয় কৌশলগত দিক নির্দেশনা প্রদান করেন।

সম্মেলনে ২০২৩-২৪ সালের সেরা বিপণন ও বিক্রয়কর্মীদের তাঁদের চমৎকার কৃতিত্ব ও অবদানের জন্য পুরস্কৃত করা হয়। প্রেজেন্টেশন, ইন্টারেক্টিভ সেশন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্রর মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।

ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা

পোশাককর্মীদের জন্য গ্রামীণফোন ও আপন বাজারের যৌথ উদ্যোগ

আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে এনসিসি ব্যাংকের ঋণ বিতরণ

রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও রূপালী ব্যাংকের চুক্তি

রবি এলিট পার্টনারস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ২০ প্রতিষ্ঠান

দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন

বিশ্ব এমএসএমই দিবস-২০২৬ উদ্‌যাপন সাতজন উদ্যোক্তাকে সম্মাননা দিল প্রাইম ব্যাংক

ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারের ৯০ জন নারী উদ্যোক্তা পেলেন ব্র্যাক ব্যাংকের ‘আমরাই তারা’ প্রশিক্ষণ

১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআরে ‘নগদ’ পেমেন্ট

দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিকেল ক্যাম্প, ফ্রি চিকিৎসাসেবায় বিশেষ হটলাইন