হোম > অর্থনীতি > করপোরেট

বৃহস্পতিবার থেকে ঢাকায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা

বিশেষ প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে তিন দিনব্যাপী ‘এয়ার অ্যাস্ট্রা ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬’ শীর্ষক পর্যটন মেলা। ছবি: সংগৃহীত

আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের বলরুমে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা ঢাকা ট্রাভেল মার্টের ২১তম আসর। মেলায় নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তুরস্ক, ভিয়েতনাম, চীন ও আয়োজক বাংলাদেশের ৫০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। ‘এয়ার অ্যাস্ট্রা ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬’ শীর্ষক পর্যটন মেলা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।

মেলার আয়োজন করেছে ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা দি বাংলাদেশ মনিটর, টাইটেল স্পনসর হিসেবে রয়েছে বেসরকারি এয়ারলাইন এয়ার অ্যাস্ট্রা। এ ছাড়া মেলার পার্টনার হিসেবে রয়েছে ইউ-এস বাংলা এয়ারলাইনস, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, জিডিএস প্রতিষ্ঠান স্যাবর এবং অনলাইন ট্রাভেল এজেন্সি বাইটিকিটস।

মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত এবং সম্মানিত অতিথি হিসেবে থাকবেন এম নাছের রহমান এমপি।

১০টি প্যাভিলিয়ন ও ৮০টির বেশি বুথে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে থাকবে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইনস, ট্রাভেল এজেন্সি, হোটেল-রিসোর্ট, ট্যুর অপারেটর, আর্থিক প্রতিষ্ঠান, মেডিকেল সার্ভিস প্রদানকারীসহ পর্যটন খাতের বিভিন্ন স্টেকহোল্ডার।

মেলায় দর্শনার্থীরা দেশি-বিদেশি বিমান টিকিট, ট্যুর প্যাকেজ, হোটেল ও রিসোর্ট বুকিং, মেডিকেল টুরিজম প্যাকেজসহ বিভিন্ন সেবায় আকর্ষণীয় ছাড় উপভোগ করতে পারবেন।

মেলা ৯ থেকে ১১ এপ্রিল প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।

দর্শনার্থীদের জন্য প্রবেশ টিকিটের ওপর র‍্যাফেল ড্রতে পুরস্কার হিসেবে থাকবে দেশি-বিদেশি গন্তব্যে রিটার্ন এয়ার টিকিট, দেশ-বিদেশের হোটেল ও রিসোর্টে বিনা মূল্যে আবাসন, এবং দেশের নামকরা তারকা হোটেলের লাঞ্চ ও ডিনার ভাউচার।

চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে মেঘনা সিমেন্ট ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের চুক্তি

জনতা ব্যাংক পিএলসির নতুন ডিএমডি নূরুল হুদা

আকিজ সিমেন্ট ও আকিজ এসেনসিয়ালস কারখানা পরিদর্শন করলেন জার্মান রাষ্ট্রদূত

‘জীবনবদলের রেসিপি’ থিমে সেরা রাঁধুনী সিজন ৯ শুরু

নতুন রূপে নগদ অ্যাপ, অবারিত হবে সম্ভাবনার দুয়ার

বরিশালে বাংলা কিউআরের প্রচারণায় সোনালী ব্যাংক

বিসিআইসির নতুন চেয়ারম্যানের চট্টগ্রাম সফর, সারশিল্পে চীনা বিনিয়োগের প্রস্তাব

ঢাকায় এআই অটোমেশন সামিট অনুষ্ঠিত

কৃষি ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করলেন আবু সাঈদ মো. রওশানুল হক

সিটিজেনস ব্যাংক পিএলসির ত্রৈমাসিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত