হোম > অর্থনীতি > করপোরেট

সম্মিলিত ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

আজকের পত্রিকা ডেস্ক­

বৃহস্পতিবার সম্মিলিত ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। ছবি: বিজ্ঞপ্তি

রাষ্ট্রীয় মালিকানাধীন শরিয়াহ্ভিত্তিক ব্যাংক, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজি শায়রুল হাসান।

সভায় ব্যাংকের নির্বাহী কমিটির সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ডিভিশনের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, কে. এম. জাকারিয়া, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

নির্বাহী কমিটির প্রথম সভায় ব্যাংকের বিভিন্ন শাখা থেকে পাঠানো বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করা হয় এবং যথাশিগগির সম্ভব ব্যাংকে স্বাভাবিক কার্যক্রম শুরু করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন

চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে মেঘনা সিমেন্ট ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের চুক্তি

জনতা ব্যাংক পিএলসির নতুন ডিএমডি নূরুল হুদা

আকিজ সিমেন্ট ও আকিজ এসেনসিয়ালস কারখানা পরিদর্শন করলেন জার্মান রাষ্ট্রদূত

‘জীবনবদলের রেসিপি’ থিমে সেরা রাঁধুনী সিজন ৯ শুরু

নতুন রূপে নগদ অ্যাপ, অবারিত হবে সম্ভাবনার দুয়ার

বরিশালে বাংলা কিউআরের প্রচারণায় সোনালী ব্যাংক

বিসিআইসির নতুন চেয়ারম্যানের চট্টগ্রাম সফর, সারশিল্পে চীনা বিনিয়োগের প্রস্তাব

ঢাকায় এআই অটোমেশন সামিট অনুষ্ঠিত

কৃষি ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করলেন আবু সাঈদ মো. রওশানুল হক