গ্রাহক ও কর্মীদের বিশেষ মূল্যছাড়ের সুবিধা দিতে অটো মিউজিয়াম লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। গ্রাহকদের উন্নত সেবা ও বাড়তি সুবিধা দেওয়ার ধারাবাহিকতায় এ উদ্যোগ নিয়েছে ব্যাংকটি।
সম্প্রতি ঢাকার গুলশান-২-এ অটো মিউজিয়াম লিমিটেডের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
প্রাইম ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকটির হেড অব সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) তাকিয়ান চৌধুরী। অন্যদিকে অটো মিউজিয়াম লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. হাবিব উল্লাহ ডন। তিনি সিআইএস-বিসিসিআই জয়েন্ট চেম্বারের সাবেক সভাপতি এবং বারভিডার সাবেক সভাপতিও।
সমঝোতা স্মারকের আওতায় অটো মিউজিয়াম লিমিটেড থেকে বিশেষ মূল্যছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীরা। এর মাধ্যমে তাঁরা প্রতিষ্ঠানটির বিভিন্ন সেবা গ্রহণে বাড়তি সুবিধা উপভোগ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।