হোম > অর্থনীতি > করপোরেট

সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের সদস্যপদ পেল মার্কেন্টাইল ব্যাংক

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের (সিএসবিআইবি) সদস্যপদ পেয়েছে। এই সদস্যপদের মাধ্যমে ব্যাংকটি বাংলাদেশে শরিয়াভিত্তিক ইসলামি ব্যাংকিং খাতের শীর্ষ পরামর্শক সংগঠনটির সঙ্গে পথ চলা শুরু করল। 

মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের ই সি চেয়ারম্যান মু. ফরীদ উদ্দীন আহমাদ মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরীর হাতে সদস্যপদের সনদ তুলে দেন। 

ওই অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক হাসনে আলম, ইসলামি ব্যাংকিং বিভাগের প্রধান ও ভিপি মোহাম্মদ মিজানুর রহমান সরকার এবং সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের সেক্রেটারি জেনারেল মো. আব্দুল্লাহ শরীফসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

মার্কেন্টাইল ব্যাংক দেশব্যাপী সব শাখা ও উপশাখায় ‘তাক্বওয়া’ নামে শরিয়াভিত্তিক ইসলামিক ব্যাংকিং সেবা পরিচালনা করে আসছে।

ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা

পোশাককর্মীদের জন্য গ্রামীণফোন ও আপন বাজারের যৌথ উদ্যোগ

আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে এনসিসি ব্যাংকের ঋণ বিতরণ

রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও রূপালী ব্যাংকের চুক্তি

রবি এলিট পার্টনারস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ২০ প্রতিষ্ঠান

দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন

বিশ্ব এমএসএমই দিবস-২০২৬ উদ্‌যাপন সাতজন উদ্যোক্তাকে সম্মাননা দিল প্রাইম ব্যাংক

ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারের ৯০ জন নারী উদ্যোক্তা পেলেন ব্র্যাক ব্যাংকের ‘আমরাই তারা’ প্রশিক্ষণ

১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআরে ‘নগদ’ পেমেন্ট

দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিকেল ক্যাম্প, ফ্রি চিকিৎসাসেবায় বিশেষ হটলাইন