হোম > অর্থনীতি > করপোরেট

হোলি আর্টিজানে নিহত ৭ জাপানি কর্মকর্তাকে স্মরণ

২০১৬ সালের ১ জুলাই হোলি আর্টিজানের জঙ্গি হামলায় মর্মান্তিকভাবে নিহত হন ৭ জাপানি পরামর্শক। নিহত পরামর্শকদের স্মৃতির স্মরণে বার্ষিক স্মরণসভার আয়োজন করে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। 

আজ বুধবার রাজধানীর উত্তরায় অবস্থিত মেট্রোরেল এক্সিবিশন অ্যান্ড ইনফরমেশন সেন্টারে (এমইআইসি) এই অনুষ্ঠান আয়োজিত হয়। 

ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্প বাস্তবায়নে এই ৭ জাপানির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। স্মরণসভায় জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারা শোহেই বলেন, ‘মর্মান্তিক এই দুর্ঘটনার ৮ বছর পার হয়েছে। বাংলাদেশের উন্নয়নে নিজেদের শ্রম ও মূল্যবান সময় দিয়েছেন এমন মানুষদের হারিয়ে আমি গভীরভাবে দুঃখিত। নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন যেসব পরিবার, তাদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। এমনকি দুর্ঘটনার ৮ বছর পেরিয়ে গেলেও তাদের স্বজন হারানোর ক্ষত শুকায়নি; তাদের এই দুঃখে আমরা সকলেই সমব্যথী।’ 

বাংলাদেশ সরকার, জাপান সরকার এবং তিন জাপানি পরামর্শদাতা প্রতিষ্ঠানের (আলমেক করপোরেশন, ওরিয়েন্টাল কনসালট্যান্টস গ্লোবাল ও কাতাহিরা অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ইন্টারন্যাশনাল) অংশীদারত্বে এই স্মরণসভা আয়োজিত হয়। 

এ সময় নিহতদের স্মরণে বিশেষ বার্তা দিতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি ডিরেক্টর-জেনারেল/ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কুসাকাবে হিদেকি; কাতাহিরা অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট নাকামুরা তোমোহিকো; পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পূর্ব এশিয়া ও প্যাসিফিক উইং) তৌফিক হাসান; ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক; অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

টানা চতুর্থবার প্রাইম ব্যাংক পেল ইএসজি স্বীকৃতি

সরবরাহে আরও গতিশীলতা আনয়নসহ জবাবদিহি নিশ্চিতে বিএডিসির বিশেষ পদক্ষেপ

বাংলাদেশে এভিয়েশন মানে ‘একলা চলো’—সংবাদ সম্মেলনে ইউএস-বাংলার এমডি

আমাদের অঙ্গীকার—নিরাপত্তায় আপসহীন, আন্তর্জাতিক মানের সেবা: আবদুল্লাহ আল মামুন

‘এসডিজি–৩: সুস্বাস্থ্য ও কল্যাণ’ ক্যাটাগরিতে বাংলাদেশের ‘কান্ট্রি উইনার’ সুখী

আগোরায় শুরু সপ্তাহব্যাপী ‘মাছের মেলা’, মিলছে বিশেষ মূল্যছাড়

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার

হুন্দাই গাড়ির সার্ভিসে বিশেষ অফার, চলবে ৩১ জুলাই পর্যন্ত

শ্রীমঙ্গলে ওয়ালটন কেব্‌লসের বার্ষিক ডিলার কনফারেন্স অনুষ্ঠিত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ