দেশজুড়ে উদ্যাপিত হলো রয়্যাল এনফিল্ড ওয়ান রাইড ২০২৬-রাইডিং। গতকাল (২০ সেপ্টেম্বর) কমিউনিটি ও পিওর মোটর সাইক্লিংয়ের এই বৈশ্বিক উদ্যাপনে দেশের বিভিন্ন প্রান্তের রাইডাররা বিশ্বের ৬০ টিরও বেশি দেশের রয়্যাল এনফিল্ড রাইডারদের সঙ্গে একাত্ম হয়ে এতে অংশ নেন।
দেশের ২৩টি রয়্যাল এনফিল্ড সেলস পয়েন্টকে কেন্দ্র করে আয়োজিত এই রাইডে ১ হাজারের বেশি অংশগ্রহণকারী যুক্ত হন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাইডাররা নিজ নিজ সেলস পয়েন্ট থেকে রাইড-আউটে অংশ নিয়ে উদ্যাপন করেন রয়্যাল এনফিল্ডের পিওর মোটর সাইক্লিং দর্শন, রাইডারদের ভ্রাতৃত্ব এবং কমিউনিটি স্পিরিট।
রয়্যাল এনফিল্ড ওয়ান রাইড ২০২৬-এর এবারের বৈশ্বিক থিম ছিল ‘Every Rider. Every Road. One Mission’। এবারের আয়োজনের মাধ্যমে বিশ্বজুড়ে রয়্যাল এনফিল্ড রাইডাররা একই বৈশ্বিক কমিউনিটির অংশ হিসেবে যুক্ত হওয়ার পাশাপাশি হিমালয়ান স্নো লেপার্ড কনজারভেশন উদ্যোগের সঙ্গেও যুক্ত হয়েছেন।
বাংলাদেশের সেন্ট্রাল ওয়ান রাইড আয়োজন অনুষ্ঠিত হয় মুন্সিগঞ্জের মাওয়ার একটি স্বনামধন্য রিসোর্টে। ঢাকার রয়্যাল এনফিল্ড ফ্ল্যাগশিপ শো-রুম, তেজগাঁও থেকে শুরু হওয়া সেন্ট্রাল রাইডে ফ্ল্যাগশিপ, উত্তরা, মিরপুর, বংশাল, নরসিংদী, গাজীপুর ও ময়মনসিংহের রাইডাররা অংশ নেন। পাশাপাশি ফরিদপুর ও শরীয়তপুরের রাইডাররাও এতে যোগ দেন। সেন্ট্রাল রাইডে ৫০০-এরও বেশি রয়্যাল এনফিল্ড রাইডার একত্রিত হয়ে আয়োজনটিকে পরিণত করেন একটি প্রাণবন্ত রাইডার গ্যাদারিংয়ে।
রাইড শেষে দিনব্যাপী আয়োজনে ছিল বিভিন্ন অংশগ্রহণমূলক বিনোদনমূলক কার্যক্রম ও কমিউনিটি এনগেজমেন্ট।
রাইডের পাশাপাশি নতুন অভিজ্ঞতা দিতে, এবারের আয়োজনে প্রথমবারের মতো রাইডারদের জন্য ছিল লিমিটেড এডিশন কালার ক্ল্যাসিক ৩৫০ বাইক ডিসপ্লে, জেনুইন মোটরসাইকেল এক্সেসরিজ ও স্পেয়ার পার্টস ডিসপ্লে এবং বাইক সার্ভিস ও ওয়াশিংসহ বিভিন্ন এনগেজমেন্ট ও এক্সপেরিয়েন্স জোন।
রাইডারদের জন্য আরও ছিল স্লো বাইক রেস, টাগ অব ওয়ার, রাইডার ফটোগ্রাফি ও মনোমুগ্ধকর অ্যাকুস্টিক লাইভ মিউজিক। এসব আয়োজনের মাধ্যমে রাইডারদের মধ্যে তৈরি হয় নতুন পরিচয়, বন্ধুত্ব এবং আরও শক্তিশালী কমিউনিটি বন্ডিং।
বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের যাত্রা শুরু হয় অক্টোবর ২০২৪ সালে হান্টার, ক্ল্যাসিক, মিটিওর ও বুলেট ৩৫০ মডেল নিয়ে। অল্প সময়ের মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে তৈরি হয়েছে একটি সক্রিয় ও ক্রমবর্ধমান রয়্যাল এনফিল্ড রাইডিং কমিউনিটি। ওয়ান রাইড ২০২৬ সেই কমিউনিটিকে আরও একবার একই প্ল্যাটফর্মে নিয়ে আসে-ভিন্ন শহর, ভিন্ন রুট ও ভিন্ন গন্তব্য হলেও আবেগ ছিল একটাই-পিওর মোটর সাইক্লিং।