হোম > অর্থনীতি > করপোরেট

ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চার শীর্ষ নেতৃত্বে রদবদল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের (ওপরে বাঁ থেকে) নবনিযুক্ত চেয়ারম্যান রুহুল কুদ্দুস খান ও নন-এক্সিকিউটিভ ডিরেক্টর শাদমান সাদিকিন এবং (নিচে বাঁ থেকে) হেড অব ফাইন্যান্স সামসুদ্দোহা নাঈম ও কোম্পানি সেক্রেটারি শারমিন আক্তার। ছবি: সংগৃহীত

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের (ইউসিএল) চেয়ারম্যানসহ চার শীর্ষ নেতৃত্বে রদবদল এসেছে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের ৩২৮তম সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।

আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভার সিদ্ধান্ত অনুযায়ী রুহুল কুদ্দুস খানকে আগামী তিন বছরের জন্য পর্ষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে। তিনি গত ২৮ জুলাই থেকে দায়িত্ব গ্রহণ করেছেন। বিদায়ী চেয়ারম্যান মাসুদ খানের পদত্যাগের পর তাঁকে এ পদে দায়িত্ব দেওয়া হয়। তিনি একই সঙ্গে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বও সামলাচ্ছেন।

একই সভায় শাদমান সাদিকিনকে ইউসিএলের নতুন নন-এক্সিকিউটিভ ডিরেক্টর নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া বিধিবদ্ধ প্রক্রিয়া সম্পন্ন হওয়া সাপেক্ষে সামসুদ্দোহা নাঈমকে হেড অব ফাইন্যান্স এবং শারমিন আক্তারকে নতুন কোম্পানি সেক্রেটারি হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে পর্ষদ।