হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

ইসলামী ব্যাংকের নতুন এমডি ওমর ফারুক খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মো. ওমর ফারুক খান। ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ওমর ফারুক খান। তিনি এত দিন ভারপ্রাপ্ত এমডি হিসেবে নিয়োজিত ছিলেন। ওমর ফারুক খান ২০২৮ সালের ৩০ জুলাই, বয়স ৬৫ বছর হওয়া পর্যন্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন। আজ রোববার কেন্দ্রীয় ব্যাংকের ইস্যুকৃত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৪ জুলাই বাংলাদেশ ব্যাংকে ভাইভায় অংশগ্রহণ করেন ওমর ফারুক খান। এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে তাঁর নিয়োগ চূড়ান্ত করে নিয়ন্ত্রক সংস্থা। গত বছরের সেপ্টেম্বরে ওমর ফারুক খান ইসলামী ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দেন। এর আগে তিনি এনআরবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করেন।

ব্যাংকিং খাতে ৩৭ বছরের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিনি ইসলামী ব্যাংকের অন্যতম বৃহৎ অপারেশনাল ইউনিট—আন্তর্জাতিক ব্যাংকিং উইং, স্থানীয় কার্যালয়, বিভিন্ন ডিভিশন, জোন অফিস ও শাখায় গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন।

১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ইসলামী ব্যাংকে কর্মজীবন শুরু করেন ওমর ফারুক। পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতে অনুষ্ঠিত বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংকিং ও ক্রেডিট ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

উল্লেখ্য, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম শরিয়াহভিত্তিক তফসিলি বাণিজ্যিক ব্যাংক। নতুন এমডি হিসেবে ওমর ফারুক খানের নিয়োগ ব্যাংকটির পরিচালনায় নতুন গতি সঞ্চার করবে বলে আশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

ইসলামী ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি

চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা

আমানতের টাকা ফেরতের দাবিতে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ

কর্মসংস্থান ব্যাংকের খুলনা বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর নির্বাহী পরিচালক পদে পদোন্নতি

জনতা ব্যাংকের ৮৭৯তম বোর্ড সভা অনুষ্ঠিত

ক্রেডিট কার্ডের ঋণসীমা দ্বিগুণ করল কেন্দ্রীয় ব্যাংক

ট্রেজারি বন্ড জামানত রেখে ঋণ দিতে পারবে ব্যাংক

ঈদের আগে পোশাকশিল্প এলাকায় ব্যাংক খোলা থাকবে যে দুই দিন

রাজনৈতিক পটপরিবর্তনে বন্ধ কারখানা চালুর উদ্যোগে সহযোগিতা করা হবে: গভর্নর