হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

ঈদের ছুটির আগেই ইসলামী ব্যাংকে রদবদল, নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

আজকের পত্রিকা ডেস্ক­

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার বাংলাদেশ ব্যাংকের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে লেখা ওই বার্তায় বলা হয়, ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারার প্রদত্ত ক্ষমতাবলে আপনাদের ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে মো. খুরশীদ আলমকে নিয়োগ দেওয়া হলো।’

উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ হারিয়েছিলেন খুরশীদ আলম।

এর আগে আজ সকালের দিকে বাংলাদেশ ব্যাংকের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে পদত্যাগ করেন ইসলামী ব্যাংকের সদ্য সাবেক চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান।

২০২৫ সালের জুলাইয়ে এম জুবায়দুর রহমানকে ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এর পর থেকে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। তখন গভর্নর ছিলেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর।

ঈদে ৭ দিন ব্যাংক বন্ধ, তবে ২৫-২৬ মে খোলা থাকবে যেসব এলাকায়

গ্রামীণ ব্যাংকের সুদহার কমাতে রুল

ট্রাম্পের ক্রিপ্টো ব্যবসা ও ইরানের লেনদেন একই ব্লকচেইন নেটওয়ার্কে

কৃষিঋণ বিতরণ বেড়েছে ২৪ শতাংশ, আদায় ১৪ শতাংশ

মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পেতে যাচ্ছেন ব্যাংকাররা

আইএফআইসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং লোগো উন্মোচন

ট্রাস্ট ব্যাংক পিএলসির ইউনিয়নপে ডেবিট ও ক্রেডিট কার্ড উদ্বোধন

সুদের হার নির্ধারণে আসছে বড় সংস্কার

আইএফআইসি ব্যাংকের ‘উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত