হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

উপায় অফিসে ব্রাজিল রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত মি. জোয়াও তাবাজারা ডি অলিভেইরা জুনিয়র সম্প্রতি ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড (উপায়) অফিস পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে রাষ্ট্রদূত উপায় এর চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পর্ষদ পরিচালক আরিফ কাদরি, বশির আহমেদ, এটিএম তাহমিদুজ্জামান. স্বতন্ত্র পরিচালক আশরাফ বিন তাজ এবং ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইদুল হক খন্দকার। ইউসিবি ও উপায় এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। 

যাত্রা শুরুর স্বল্প সময়ের মধ্যেই উপায় সেবা দেশব্যাপী বিস্তৃতির ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রদূত এবং উপায় এর সাফল্য কামনা করেন। দেশজুড়ে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানের লক্ষ্যে ইউসিবি জুলাই ৩০,২০২০ সালে ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড নামক একটি সাবসিডিয়ারি গঠন করে। মার্চ ১৭,২০২১ সালে কোম্পানিটির বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। এরই মধ্যে উপায় সেবা সারা দেশে জনপ্রিয়তা পেয়েছে। 

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবসিডিয়ারি ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড উপায় ব্রান্ড নামে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস পরিচালনা করছে। উপায় প্রোডাক্ট এবং সার্ভিসের মধ্যে রয়েছে মোবাইলে টাকা আদান-প্রদান, ইউটিলিটি বিল পরিশোধ, দোকান ও ই-কমার্সে কেনাকাটা, রেমিট্যান্স গ্রহণ, বেতন প্রদান, মোবাইল রিচার্জ, ট্রাফিক ফাইন পরিশোধ, ইন্ডিয়ান ভিসা ফি পরিশোধের সুযোগ। গ্রাহকেরা সাশ্রয়ী মূল্যে উপায় এর দেশজুড়ে এজেন্ট ও মার্চেন্ট পয়েন্ট থেকে সেবাগুলো গ্রহণ করতে পারবেন। 

কৃষিঋণ বিতরণ বেড়েছে ২৪ শতাংশ, আদায় ১৪ শতাংশ

মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পেতে যাচ্ছেন ব্যাংকাররা

আইএফআইসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং লোগো উন্মোচন

ট্রাস্ট ব্যাংক পিএলসির ইউনিয়নপে ডেবিট ও ক্রেডিট কার্ড উদ্বোধন

সুদের হার নির্ধারণে আসছে বড় সংস্কার

আইএফআইসি ব্যাংকের ‘উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি

চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা

আমানতের টাকা ফেরতের দাবিতে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ