হোম > অর্থনীতি

আজকের মুদ্রা বিনিময় হার: ৬ আগস্ট, ২০২৫

আজকের পত্রিকা ডেস্ক­

আজ বুধবার, চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে পুরোদমে। এদিন মার্কিন ডলারের মূল্য কিছুটা বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আজ ডলারের সর্বোচ্চ মূল্য ১২২ টাকা ৫০ পয়সা এবং সর্বনিম্ন মূল্য ১২২ টাকা ৪০ পয়সা। গড় বিনিময় হার দাঁড়িয়েছে ১২১ টাকা ৯৩ পয়সায়।

গত জুলাই মাসজুড়ে ডলারের দাম ওঠানামা করলেও আজ অন্যান্য বৈদেশিক মুদ্রার দরপতন হয়েছে। ইউরো, পাউন্ড, ইউয়ান, ইয়েন, অস্ট্রেলীয় ডলার, সিঙ্গাপুরি ডলারসহ প্রায় সব প্রধান মুদ্রার দর কমেছে। তবে ভারতীয় রুপির দর অপরিবর্তিত রয়েছে।

ছবি: আজকের পত্রিকা

প্রচলিত নিয়ম অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত দামের চেয়ে খোলাবাজারে ডলারের দাম কিছুটা বেশি থাকে। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামা সরাসরি দেশের আমদানি-রপ্তানি ও ব্যবসাবাণিজ্যের খরচে প্রভাব ফেলে।

টাকার আন্তঃব্যাংক ও গ্রাহক পর্যায়ের বিনিময় হার নির্ধারণ করে ডিলার ব্যাংকগুলো, চাহিদা ও জোগানের ভিত্তিতে। তবে বাজারে ভারসাম্য রাখতে প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংক ডিলার ব্যাংকগুলোর কাছ থেকে প্রচলিত আন্তঃব্যাংক হারে ডলার কেনাবেচা করে থাকে।

সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যে হারে মুদ্রা বিনিময় করে, তার তথ্যও প্রকাশ করা হয়েছে। মার্কিন ডলারের ক্ষেত্রে ঢাকার আন্তঃব্যাংক বাজারে সর্বোচ্চ ও সর্বনিম্ন বিনিময় হারের পাশাপাশি, অন্য মুদ্রার বিনিময় হার নির্ধারিত হয়েছে নিউইয়র্ক ও ঢাকার সমাপনী হারের ভিত্তিতে।

সামাজিক প্রতিশ্রুতিতে বড় তহবিল

যমুনা সেতুর পরিত্যক্ত রেললাইন যুক্ত হবে সড়কে, চীনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সাক্ষর

কোরবানির পশুর চামড়ার দাম বর্গফুটে বাড়ল ২-৩ টাকা, ঢাকা ও ঢাকার বাইরে কত

ঘরের বাজারের উদ্যোক্তাদের নতুন উদ্যোগ ‘তাবায়া’

চূড়ান্ত অনুমোদন পেল ৩৩৪৭৪ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প, কী সুফল মিলবে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

সহজ ও স্মার্ট ট্রাভেল বুকিং এক্সপেরিয়েন্স নিয়ে পুনরায় চালু হলো ফার্স্টট্রিপের বিটুসি

এআই ফিচার যুক্ত নতুন চার মডেলের ওয়াশিং মেশিন বাজারে এনেছে ওয়ালটন

ভারতে এক ধাক্কায় ৯% বাড়ল সোনার আমদানি শুল্ক, অর্ধেক হচ্ছে প্রধানমন্ত্রী মোদির কনভয়

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক কিউআর কোড