হোম > অর্থনীতি

তেজগাঁওয়ে ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ ব্র্যাঞ্চ উদ্বোধন

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: বিজ্ঞপ্তি

ঢাকার তেজগাঁও-গুলশান লিংক রোডের শান্তা পিনাকল টাওয়ারে আজ রোববার (১২ জুলাই) ‘তেজগাঁও প্রিন্সিপাল ব্রাঞ্চ’ উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক। এই ফ্ল্যাগশিপ ব্রাঞ্চ উদ্বোধনের মধ্য দিয়ে রাজধানীতে ব্যাংকটির ব্যাংকিং কার্যক্রম আরও শক্তিশালী হলো।

এই শাখাটির উদ্বোধন গ্রাহককেন্দ্রিক এবং বিশ্বমানের ব্যাংকিং সেবা প্রদানে ব্যাংকটির ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রতিফলন।

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান এই ফ্ল্যাগশিপ শাখাটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তা হোল্ডিংসের এক্সিকিউটিভ ডিরেক্টর (গ্রুপ ফাইন্যান্স) এম. আনিসুল হক, এফসিএমএ; ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এম. মাসুদ রানা, এফসিএ; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক; সিনিয়র জোনাল হেড তাহের হাসান আল মামুন এবং ব্র্যাক ব্যাংক ও শান্তা হোল্ডিংসের অন্যা ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশের প্রথম ৪০ তলা কমার্শিয়াল স্কাইস্ক্র্যাপার ‘শান্তা পিনাকল’-এ অবস্থিত এই শাখাটি গ্রাহকদের প্রিমিয়াম ব্যাংকিং অভিজ্ঞতা দেবে। শাখাটিতে রয়েছে অত্যাধুনিক ডিজিটাল ব্যাংকিং সল্যুশন, যার মধ্যে অন্যতম হলো ব্যাচ (BACH)-এর সাথে সংযুক্ত বাংলাদেশের প্রথম ডিজিটাল ক্লিয়ারিং চেক কিয়স্ক। এছাড়াও গ্রাহকদের স্বাচ্ছন্দ্যের জন্য এখানে রয়েছে একটি সুসজ্জিত প্রিমিয়াম ব্যাংকিং লাউঞ্জ, আধুনিক কিউ ম্যানেজমেন্ট সিস্টেম এবং একটি ডেডিকেটেড ডিজিটাল কর্নার।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘আমাদের লক্ষ্য হলো, দেশজুড়ে নেটওয়ার্ক বিস্তৃতিত মাধ্যমে গ্রাহকদের দোরগোড়ায় সুবিধাজনক ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া। ব্রাঞ্চ নেটওয়ার্ক সম্প্রসারণের সাথে উন্নত ডিজিটাল সক্ষমতার সমন্বয় ঘটিয়ে আমরা গ্রাহকদের আধুনিক ও সর্বোচ্চ ব্যাংকিং অভিজ্ঞতা উপহার দিতে চাই।’

বর্তমানে দেশব্যাপী ৩১৫টি শাখা ও উপশাখা রয়েছে ব্র্যাক ব্যাংকের। পাশাপাশি ব্যাংকিং নেওয়ার্ক সম্প্রসারণ অব্যাহত রেখেছে ব্যাংকটি। উদ্ভাবন, গ্রাহক-স্বাচ্ছন্দ্য এবং সেবার সর্বোত্তম মান বজায় রাখতে প্রতিশ্রতিবদ্ধ ব্র্যাক ব্যাংক।

এশিয়া প্রেস্টিজ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ইলেক্ট্রো মার্টের নুরুল আফছার

ইউএস-বাংলা বহরে যুক্ত হচ্ছে আরও ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ, বিনিয়োগ ১৪ হাজার কোটি টাকা

প্রিয় এজেন্টে ক্যাশ আউটের চার্জ কমাল বিকাশ

রাষ্ট্রের ৯ ব্যাংকে খেলাপি ঋণ পৌনে ২ লাখ কোটি টাকার বেশি: অর্থমন্ত্রী

মুজিব বর্ষ উদ্‌যাপনে ব্যয় ৯৮২ কোটি ৯১ লাখ টাকা: সংসদে অর্থমন্ত্রী

৩৩ জীবনবিমা কোম্পানি: গ্রাহকের টাকা নিয়ম ভেঙে ব্যয়

আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে বাংলাদেশকে তুলে ধরতে ৩ সেপ্টেম্বর শুরু ‘বাংলাদেশ ট্রাভেল মার্ট-২০২৬’

দেশের গণ্ডি পেরিয়ে এনআরবি ব্যাংকের গ্রাহক সেবা এখন থাইল্যান্ডে

আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা ছাড়াল

রাজধানীর বাজারদর: করছাড়ের প্রভাব নেই বাজারে