হোম > অর্থনীতি

আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রাণ-আরএফএল গ্রুপের শুভেচ্ছা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রাণ-আরএফএল গ্রুপের জনসংযোগ বিভাগের প্রধান তৌহিদুজ্জামান এবং সিনিয়র ম্যানেজার কামরুজ্জামান আজকের পত্রিকার কার্যালয়ে ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ছবি: আজকের পত্রিকা

আজকের পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। এই উপলক্ষে গ্রুপটির জনসংযোগ বিভাগের প্রধান তৌহিদুজ্জামান এবং সিনিয়র ম্যানেজার কামরুজ্জামান আজকের পত্রিকার কার্যালয়ে এসে ফুল দিয়ে ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসানকে শুভেচ্ছা জানান।

এ সময় তৌহিদুজ্জামান বলেন, অল্প সময়েই বস্তুনিষ্ঠ ও পরিশুদ্ধ সাংবাদিকতার মাধ্যমে আজকের পত্রিকা পাঠকের আস্থা অর্জন করেছে। পত্রিকাটির সবচেয়ে বড় শক্তি হলো এর নিরপেক্ষ অবস্থান। কোনো ধরনের তথ্য বিকৃতি বা ফ্যাব্রিকেশন ছাড়াই সংবাদকে সংবাদ হিসেবে পাঠকের সামনে তুলে ধরার যে নীতিতে পত্রিকাটি এগিয়ে চলছে, সেটিই এর স্বাতন্ত্র্য তৈরি করেছে।

তৌহিদুজ্জামান আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও আজকের পত্রিকা একই নিষ্ঠা, পেশাদারত্ব ও বিশ্বাসযোগ্যতার সঙ্গে দায়িত্বশীল সাংবাদিকতার ধারা অব্যাহত রেখে গণমাধ্যমে ইতিবাচক ভূমিকা পালন করবে।

শুভেচ্ছা বিনিময়ের সময় উভয় পক্ষ পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করে।

আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের শুভেচ্ছা

জমকালো আয়োজনে ‘কার্টআপ কানেক্ট ২০২৬’ অনুষ্ঠিত

আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাল আবুল খায়ের গ্রুপ

৫ম প্রতিষ্ঠাবার্ষিকী: আজকের পত্রিকার পথচলায় শুভকামনা জানাল মেঘনা গ্রুপ

বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

টানা দুই দফা কমার পর বাড়ল সোনার দাম

এডিপি বাস্তবায়ন: অর্ধেকও খরচ হয়নি ১১ মাসে

বিশ্ব এমএসএমই দিবস-২০২৬ উদ্‌যাপন সাতজন উদ্যোক্তাকে সম্মাননা দিল প্রাইম ব্যাংক

ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারের ৯০ জন নারী উদ্যোক্তা পেলেন ব্র্যাক ব্যাংকের ‘আমরাই তারা’ প্রশিক্ষণ

১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআরে ‘নগদ’ পেমেন্ট