হোম > অর্থনীতি

অ্যাভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে: এওএবি সভাপতি

বিশেষ প্রতিনিধি, ঢাকা

আজ শনিবার অ্যাভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ১৩তম বার্ষিক সাধারণ সভায় বক্তব্য দেন সংগঠনটির সভাপতি অঞ্জন চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

দেশের অ্যাভিয়েশন শিল্প বর্তমানে কঠিন সময় অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন অ্যাভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অঞ্জন চৌধুরী। তিনি বলেন, চলমান সংকট মোকাবিলায় খাতসংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আজ শনিবার সংগঠনটির ১৩তম বার্ষিক সাধারণ সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, ‘জ্বালানির মূল্যবৃদ্ধি, অপারেশনাল ব্যয় বৃদ্ধি এবং নীতিগত জটিলতার কারণে অ্যাভিয়েশন খাত চাপে রয়েছে।’

সভায় সংগঠনের মহাসচিব মফিজুর রহমান বলেন, জেট ফুয়েলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, হ্যাঙ্গার ভাড়া, কাস্টমস জটিলতা এবং বিভিন্ন উচ্চহারের ফি উদ্যোক্তাদের জন্য বড় ধরনের সংকট তৈরি করেছে।

সভায় আরও উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ ও ইমপ্রেস অ্যাভিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক জেড মাহমুদ মামুনসহ সংগঠনের নির্বাহী কমিটির সদস্যরা।

এ সময় বাংলাদেশ গেজেটে প্রকাশিত বাংলাদেশ ট্রাভেল এজেন্সি আইনের কিছু গুরুত্বপূর্ণ বিধান পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়ায় সরকারের সংশ্লিষ্ট মহল ও নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

বক্তারা বলেন, দেশের অ্যাভিয়েশন শিল্পকে টিকিয়ে রাখতে হলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং সিভিল অ্যাভিয়েশনসহ সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত ও আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

উত্তরায় এক্সক্লুসিয়ার নতুন আউটলেট উদ্বোধন

২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নেওয়া সরকারের লক্ষ্য: আমীর খসরু

গভর্নর পদের ৬৭ বছরের বয়সসীমা তুলে দিয়ে বিল পাস

জ্বালানিতে অতিরিক্ত ৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে: অর্থমন্ত্রী

কৃষিঋণ মওকুফের সুবিধা পেলেন আনসার-ভিডিপির ৮,৮৪৩ সদস্য

ফ্যাসিবাদী সরকারের সীমাহীন দুর্নীতি অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে: সংসদে অর্থমন্ত্রী

এনবিআরের প্রতিবেদন: আয়কর ছাড়ে এক বছরে রাজস্ব গচ্চা লাখ কোটি টাকা

ভোজ্যতেলের সংকট, দামও চড়া

ঈদুল আজহা উপলক্ষে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ উদ্বোধন

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪০৬তম সভা অনুষ্ঠিত