হোম > অর্থনীতি

শিল্প কাঁচামাল আমদানিতে সাময়িক ছাড়পত্র দেবে বিএসটিআই

ছবি: সংগৃহীত

আমদানিকৃত শিল্প কাঁচামালের ক্ষেত্রে বন্দর খালাস সহজ করতে শর্তসাপেক্ষে সাময়িক ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত একটি পত্র জারি করা হয়েছে।

বিএসটিআই জানিয়েছে, জনগুরুত্বপূর্ণ বিবেচনায় সরকার ২৯৯টি পণ্যকে বাধ্যতামূলক মান সনদের আওতায় এনেছে। এর মধ্যে আমদানি নীতি আদেশ, ২০২১-২০২৪ এর বিধান অনুযায়ী ৭৯টি পণ্য আমদানির ক্ষেত্রে কাস্টমস শুল্কায়নের আগে পরীক্ষণ সনদ গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।

শিল্প কাঁচামাল সরাসরি বাজারে বিক্রি হয় না, তাই কনসাইনমেন্ট ভিত্তিতে শর্তসাপেক্ষে সাময়িক ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসটিআই। এজন্য আমদানিকারক প্রতিষ্ঠানকে কাঁচামাল হিসেবে ব্যবহারের প্রমাণ, সংরক্ষণের ঠিকানা এবং আবেদন জমা দিতে হবে। বিএসটিআই নমুনা পরীক্ষা করে সাময়িক ছাড়পত্র দেবে। পণ্যটি বাংলাদেশ মান অনুযায়ী উত্তীর্ণ হলে চূড়ান্ত ছাড়পত্র দেওয়া হবে।

চূড়ান্ত ছাড়পত্র না পাওয়া পর্যন্ত পণ্য ইনট্যাক্ট অবস্থায় সংরক্ষণ করতে হবে। ছাড়পত্র পাওয়ার আগে পণ্য ব্যবহার, বিক্রি বা বিতরণ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে সাময়িক ছাড়পত্র দেওয়া হবে না বলে জানানো হয়েছে।

সোনার দামে বড় পতন, ভরিতে কমল ৬৫৯১ টাকা

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

বিনিয়োগ বাড়াতে উৎসে কর কমানোর উদ্যোগ

বাড়তি বরাদ্দের সঙ্গে বাড়ছে ঋণের দায়

বিএডিসির ‘বাষ্প তাপে’ পোকা-জীবাণুমুক্ত হচ্ছে আম-সবজি, রপ্তানিতে নতুন সম্ভাবনা

মধ্যপ্রাচ্য সংকটে চার খাতে অতিরিক্ত ভর্তুকির চাপ: সংসদে অর্থমন্ত্রী

পুঁজিবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে: সংসদে অর্থমন্ত্রী

বারবার মেয়াদ-ব্যয় বৃদ্ধি: একনেকে প্রধানমন্ত্রীর ক্ষোভ, খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প ফেরত

পরোক্ষ করনির্ভরতাই রাজস্বের ভরসা

আপত্তি সত্ত্বেও চীনা শিল্পাঞ্চল প্রকল্প উঠছে একনেকে