হোম > অর্থনীতি

ঈদে ইমোর নতুন ফিচার ‘অ্যানুয়াল রিপোর্ট’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদের উৎসবমুখর পরিবেশে সবাইকে আরও কাছাকাছি রাখতে আগামী ২০ এপ্রিল নতুন ‘অ্যানুয়াল রিপোর্ট’ ফিচার উন্মোচন করবে তাৎক্ষণিক যোগাযোগে জনপ্রিয় অডিও/ভিডিও কল ও ম্যাসেজিং অ্যাপ ইমো।

সবাইকে একত্রিত করার এবং তাঁদের মুহূর্তগুলো স্মরণীয় করে তুলতে নতুন এ উদ্যোগ বলে জানিয়েছে সংস্থাটি। নতুন এ ফিচারের মাধ্যমে ইমো ব্যবহারকারীরা তাঁদের প্রিয়জনদের গত ‘অ্যানুয়াল রিপোর্ট’ পাঠাতে পারবেন।

এ ফিচার ব্যবহারের জন্য ব্যবহারকারীদের অ্যাপের মধ্যে ইমো টিমের পাঠানো ‘অ্যানুয়াল রিপোর্টে’র লিংকে ক্লিক করতে হবে। যার মাধ্যমে গত বছরের সর্বমোট কল, কাকে সবচেয়ে বেশি কল করা হয়েছে এবং কার সঙ্গে বেশি চ্যাট করা হয়েছে এমন সব বিষয় জানা যাবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ইমোতে গত বছরের মুহূর্তগুলোতে ফিরে যেতে পারবেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময়ের সঙ্গে সঙ্গে মুহূর্তগুলো বন্ধু ও পরিবারের সদস্যসহ কাছের মানুষদের পাঠাতে পারবেন।

নতুন ফিচার নিয়ে ইমোর বিজনেস ডিরেক্টর মেহরান কবির বলেন, ‘সকল পর্যায়ে যোগাযোগকে সমৃদ্ধ করতে ইমোতে আমরা অর্থবহ উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে বিবেচনা করি। আমাদের প্রত্যাশা, ইমোর নতুন অ্যানুয়াল রিপোর্ট ফিচার ব্যবহারকারীদের ঈদ উদ্যাপনে নতুন মাত্রা যোগ করবে এবং উৎসবকে আরও অর্থবহ করে তুলবে। প্রিয়জনদের সঙ্গে সম্পর্ককে আরও সুরক্ষিত ও সহজ করতে নানা উদ্যোগ গ্রহণ করে ইমো, নতুন এ ফিচার সে প্রতিশ্রুতিরই অংশ।’

ঈদ উৎসবে নতুন মাত্রা যুক্ত করার পাশাপাশি অনলাইন পরিসরকে সবার জন্য নিরাপদ ও সুরক্ষিত করে তুলতে ইমো কাজ করে যাচ্ছে বলে জানান কর্মকর্তারা।

বাংলাদেশ-চীনের মধ্যে ‘উইন-উইন’ পরিস্থিতি তৈরি সম্ভব: বাণিজ্যমন্ত্রী

সামাজিক প্রতিশ্রুতিতে বড় তহবিল

যমুনা সেতুর পরিত্যক্ত রেললাইন যুক্ত হবে সড়কে, চীনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর

কোরবানির পশুর চামড়ার দাম বর্গফুটে বাড়ল ২-৩ টাকা, ঢাকা ও ঢাকার বাইরে কত

ঘরের বাজারের উদ্যোক্তাদের নতুন উদ্যোগ ‘তাবায়া’

চূড়ান্ত অনুমোদন পেল ৩৩৪৭৪ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প, কী সুফল মিলবে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

সহজ ও স্মার্ট ট্রাভেল বুকিং এক্সপেরিয়েন্স নিয়ে পুনরায় চালু হলো ফার্স্টট্রিপের বিটুসি

এআই ফিচার যুক্ত নতুন চার মডেলের ওয়াশিং মেশিন বাজারে এনেছে ওয়ালটন

ভারতে এক ধাক্কায় ৯% বাড়ল সোনার আমদানি শুল্ক, অর্ধেক হচ্ছে প্রধানমন্ত্রী মোদির কনভয়