হোম > অর্থনীতি

জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার কর্মসূচি স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকাল বন্ধ রাখার কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সংগঠনটি। তাই জুয়েলারি প্রতিষ্ঠানের মালিকদের আগামীকাল শুক্রবার (৩০ মে) থেকে সব জুয়েলারি প্রতিষ্ঠান খোলা রাখার অনুরোধ জানিয়েছে।

এর আগে গতকাল বুধবার রাতে অ্যাসোসিয়েশনের সহসভাপতি মো. রিপনুল হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রিপনুল হাসানের গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন সারা দেশের জুয়েলারি ব্যবসায়ীরা। তাঁর ন্যায়বিচার ও নিঃশর্ত মুক্তির দাবিতে আজ সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রেখে দিনভর প্রতিবাদ সমাবেশ, মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালনের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে।

হয়রানিমূলক মামলা থেকে তাঁকে অব্যাহতি ও ন্যায়বিচারের প্রত্যাশায় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, শিল্প উপদেষ্টা, আইজিপি ও ডিএমপি কমিশনারের দৃষ্টি আকর্ষণ করছে বাজুস। পাশাপাশি আসন্ন ঈদুল আজহার কারণে ও সুষ্ঠু তদন্তসাপেক্ষে ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশায় কর্মসূচি স্থগিত করেছে।

দেশের প্রথম ডিজিটাল বাণিজ্য লেনদেনের সূচনা করল প্রাইম ব্যাংক

আগস্টে জ্বালানি তেলের দাম নির্ধারণ

সম্মিলিত ইসলামী ব্যাংক: প্রশাসনিক শূন্যতা কেটেছে, আস্থা ফেরেনি গ্রাহকদের

গ্যাস-সংকট: রপ্তানির ইঞ্জিনে জ্বালানির ধাক্কা

দেশে পেপল-পেওনিয়ারে লেনদেনের পথ খুলল

এনআরবি ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কিমিয়া সাদাত

২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে ভিসার নিট রাজস্বে ১৪% প্রবৃদ্ধি

সুষ্ঠুভাবে কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমেই কৃষিক্ষেত্রে ঐতিহ্য সমুন্নত রাখতে হবে: বিএডিসি চেয়ারম্যান

পূর্ণাঙ্গ এভিয়েশন ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্য ইউএস-বাংলা গ্রুপের

এসঅ্যান্ডপির মূল্যায়ন: চার ঝুঁকিতে আটকে প্রবৃদ্ধি