হোম > অর্থনীতি

জেট ফুয়েলের দাম লিটারে ১৫ টাকা কমল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

১৫ দিনের ব্যবধানে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম লিটারে আরও ১৫ টাকা করে কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর আগে গত ২৩ মে পণ্যটির দাম লিটারে ৩৯ টাকা ৫৭ পয়সা কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা করা হয়েছিল।

আজ রোববার বিইআরসির এক আদেশে জেট ফুয়েলের দাম ১৫ টাকা ৬৭ পয়সা কমিয়ে ১৫০ টাকা ৪১ পয়সা করা হয়। এটি হচ্ছে অভ্যন্তরীণ রুটে চলাচলকারী উড়োজাহাজের জ্বালানির দাম। এ ছাড়া আন্তর্জাতিক রুটে চলাচলকারী এয়ারলাইনসের জন্য জেট ফুয়েলের দাম কমিয়ে শূন্য দশমিক ৯৮০৮ ডলার করা হয়েছে, যা আগে ছিল ১ দশমিক ০৮২৩ ডলার।

এর আগে কয়েক দফায় দাম বেড়ে গত ৭ এপ্রিল দেশীয় রুটে জেট ফুয়েলের দাম ২২৭ টাকায় উঠেছিল। সেই হিসাবে দুই মাসের ব্যবধানে দাম কমল লিটারে ৫৭ টাকা।

এসঅ্যান্ডপির মূল্যায়ন: চার ঝুঁকিতে আটকে প্রবৃদ্ধি

চীনের শূন্যস্থান দখলে এগোচ্ছে ভিয়েতনাম

দুই ক্যাটাগরিতে এসডিজি অ্যাওয়ার্ড পেল গ্রামীণফোন

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডে দুই সম্মাননা পেল শেলটেক সিরামিকস

নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির সভাপতি জাহিদ, সম্পাদক সৈকত

বিকাশে মিলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগীদের ভাতা

বেবি পাউডার থেকে ক্যানসার: ৫৫০ কোটি ডলারে সমঝোতা করতে চায় জনসন অ্যান্ড জনসন

কৃষিঋণ বিতরণে রেকর্ড গড়ল ব্যাংকগুলো

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জদের নিয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংকে কর্মশালা