হোম > অর্থনীতি

রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: বিজ্ঞপ্তি

বৈদেশিক রেমিট্যান্স আহরণে ধারাবাহিক সাফল্যের নতুন মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। ২০২৫-২৬ অর্থবছরে ব্যাংকটির মাধ্যমে আহরিত রেমিট্যান্সের পরিমাণ ৪.১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে, যা দেশের ব্যাংকিং খাতে একটি উল্লেখযোগ্য অর্জন।

ব্যাংক সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছর শেষে বাংলাদেশ কৃষি ব্যাংকের মোট রেমিট্যান্স আহরণ দাঁড়িয়েছে ৪,১০০. ৬২ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০ হাজার ২৪৯ কোটি টাকা।

গত কয়েক বছরে রেমিট্যান্স আহরণে ধারাবাহিক অগ্রগতি ধরে রেখেছে রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটি। ২০২১-২২ অর্থবছরে ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স আহরণ হয়েছিল ৩৭১.৮৩ মিলিয়ন মার্কিন ডলার, তখন দেশের ব্যাংকগুলোর মধ্যে অবস্থান ছিল ১৭ তম। পরবর্তী অর্থবছরে তা বেড়ে ৫২২.২৪ মিলিয়ন ডলার হয়।

২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স আহরণ বেড়ে দাঁড়ায় ৭১৮.৪৮ মিলিয়ন ডলার, আর সে সময় ব্যাংকটির অবস্থান উন্নীত হয়ে হয় ১০ ম। এরপর ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স আহরণে বড় ধরনের উল্লম্ফন ঘটে। ওই অর্থবছরে ব্যাংকটি ২,১১১. ১৮ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স সংগ্রহ করে দেশের চতুর্থ সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী ব্যাংক হিসেবে উঠে আসে।

এদিকে ২০২৫ সালে ৩.১৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স আহরণ করে নতুন রেকর্ড গড়েছিল বাংলাদেশ কৃষি ব্যাংক। আর ২০২৫-২৬ অর্থবছরের শেষ দিকে রেমিট্যান্স আহরণ ৪ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করে।

ব্যাংকটির তথ্যমতে, আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স আহরণে ১০৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এর ফলে বাংলাদেশ কৃষি ব্যাংক দেশের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী ব্যাংক হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে।

এ ছাড়া শুধু ২০২৬ সালের জুন মাসেই ব্যাংকটি ৪৪১.৬৮ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স আহরণ করেছে, যা ওই মাসে দেশের সব ব্যাংকের মধ্যে সর্বোচ্চ।

এডিপি বাস্তবায়ন: নেপাল-ভুটানের চেয়েও পিছিয়ে বাংলাদেশ

উন্নয়নের নতুন হিসাব-(শেষ পর্ব): সুযোগকে সম্পদ বানাবে দক্ষতা

একই অ্যাভিয়েশন গ্রুপের অধীনে একাধিক এয়ারলাইনস কেন

সংঘাতে অস্থির বিশ্ববাজার, পেট্রলের দাম বেড়ে লিটারে ১২৯ টাকা

ইরানে ট্রাম্পের ‘কঠোর আঘাতের’ পর বাড়ল তেলের দাম

উন্নয়নের নতুন হিসাব–৩: উৎপাদনশীলতার চাবিকাঠি মেধার হাতে

ফিফার রেকর্ড ১৫ বিলিয়ন ডলার আয়

বাংলাদেশে এভিয়েশন মানে ‘একলা চলো’—সংবাদ সম্মেলনে ইউএস-বাংলার এমডি

আমাদের অঙ্গীকার—নিরাপত্তায় আপসহীন, আন্তর্জাতিক মানের সেবা: আবদুল্লাহ আল মামুন

একসময় ‘সস্তা’ বলে উপহাস করা ঘড়ি দিয়েই ঘুরে দাঁড়াচ্ছে ক্যাসিও