হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

বাংলাদেশ ব্যাংকের সঞ্চয়পত্র, প্রাইজ বন্ড ও ছেঁড়াফাটা নোট বিনিময় বন্ধ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বাংলাদেশ ব্যাংক সঞ্চয়পত্র ও প্রাইজ বন্ড বিক্রয় এবং ছেঁড়াফাটা নোট বিনিময়সহ পাঁচ ধরনের সেবা আজ বৃহস্পতিবার বন্ধ করে দিয়েছে। একই সঙ্গে সরকারি চালানসেবা এবং চালানসংক্রান্ত ভাংতি টাকা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আজ ইস্যু করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, প্রাথমিকভাবে আজকের পর বাংলাদেশ ব্যাংকের মতিঝিল, চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া, রংপুর, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও সদরঘাট অফিস এসব সেবা থেকে বিরত থাকবে। তবে কেন্দ্রীয় ব্যাংক সেবা বন্ধ করলেও বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো যাতে নির্বিঘ্নে এসব সেবা দেয়, সে জন্য তদারকি বাড়ানোর কথা বলা হয়েছে। মূলত বাংলাদেশ ব্যাংক কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হওয়ায় নিরাপত্তার দিক বিবেচনা করে সেবা কার্যক্রম বন্ধ করে দেয়। আর বিশ্বের কোনো দেশ এ ধরনের সেবা দেয় না।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সঞ্চয়পত্রের সার্ভার জালিয়াতিকে কেন্দ্র করে গ্রাহকদের বিভিন্ন সেবা বন্ধের সিদ্ধান্ত হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাসংক্রান্ত কেপিআই নিরাপত্তা নীতিমালা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক উচ্চ নিরাপত্তা স্তরভুক্ত। তাই বিশেষ নিরাপত্তার অংশ হিসেবে সাধারণ মানুষের যাতায়াত নিয়ন্ত্রিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নেওয়া সরকারের লক্ষ্য: আমীর খসরু

গভর্নর পদের ৬৭ বছরের বয়সসীমা তুলে দিয়ে বিল পাস

জ্বালানিতে অতিরিক্ত ৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে: অর্থমন্ত্রী

কৃষিঋণ মওকুফের সুবিধা পেলেন আনসার-ভিডিপির ৮,৮৪৩ সদস্য

ফ্যাসিবাদী সরকারের সীমাহীন দুর্নীতি অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে: সংসদে অর্থমন্ত্রী

এনবিআরের প্রতিবেদন: আয়কর ছাড়ে এক বছরে রাজস্ব গচ্চা লাখ কোটি টাকা

ভোজ্যতেলের সংকট, দামও চড়া

ঈদুল আজহা উপলক্ষে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ উদ্বোধন

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪০৬তম সভা অনুষ্ঠিত

জ্বালানি সংকট মোকাবিলার চ্যালেঞ্জে দেশ, রিনিউয়েবল এনার্জি বাড়ানোর পরামর্শ