হোম > অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

করের আওতা বাড়াতে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন।

প্রস্তাব অনুযায়ী, নতুন কোনো ব্যাংক হিসাব খুলতে হলে গ্রাহককে টিআইএন সনদ জমা দিতে হবে। তবে শিক্ষার্থী, ১০ টাকার নো-ফ্রিলস হিসাবধারী, সরকারি ভাতা গ্রহণকারী এবং পেনশনভোগীদের হিসাব এ বাধ্যবাধকতার বাইরে থাকবে।

দেশে বর্তমানে ১৭ কোটিরও বেশি ব্যাংক হিসাব রয়েছে। নতুন বিধান কার্যকর হলে ব্যাংকিং ব্যবস্থায় যুক্ত হতে ইচ্ছুক অধিকাংশ গ্রাহককে আগে টিআইএন নিতে হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা বলছেন, ব্যাংক হিসাবের সঙ্গে টিআইএন যুক্ত হলে আর্থিক লেনদেনের তথ্যভান্ডার আরও বিস্তৃত হবে। এতে করযোগ্য ব্যক্তিদের শনাক্ত করা সহজ হবে এবং করদাতার সংখ্যা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।

দীর্ঘদিন ধরেই কর-জিডিপি অনুপাত বাড়ানোর চ্যালেঞ্জে থাকা সরকার এবার ব্যাংকিং খাতকে কর নেট সম্প্রসারণের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার করতে যাচ্ছে।

মেট্রোরেল ভবনে সোনালী ব্যাংকের উপশাখার উদ্বোধন

জুলাই শহীদ ও আহতদের আবাসনের জন্য বরাদ্দ ৩০০ কোটি, ভাতাভোগী বাড়ছে ১,৮৫৭ জন

বরাদ্দ বাড়ছে দুর্যোগ ব্যবস্থাপনায়, প্রস্তাব ১০ হাজার ৩৫০ কোটি

পিসিএএফের সিগনেটরি হিসেবে বৈশ্বিক জলবায়ু অর্থায়ন উদ্যোগে যুক্ত হলো প্রাইম ব্যাংক

একাধিক গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ সারচার্জ

বাজেটে বেসরকারি খাতে ঋণ পাওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি হতে পারে: সিপিডির খন্দকার গোলাম

নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪,৪০১ কোটি টাকার প্রস্তাব

মার্কেট-শপিং মল খোলা রাখার নতুন সময়, আজ থেকেই কার্যকর

আয়কর রিটার্ন দেওয়া যাবে সারা বছর

প্রান্তিক অর্থনীতি উদ্দীপনায় ৬০ হাজার কোটি টাকা