হোম > অর্থনীতি

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের এমডিকে ৩ মাসের বাধ্যতামূলক ছুটি

আজকের পত্রিকা ডেস্ক­

সৈয়দ ওয়াসেক মো. আলী। ছবি: সংগৃহীত

চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপকে অনিয়মের মাধ্যমে ঋণছাড়ের কারণে দায়িত্বে অবহেলার অভিযোগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ ওয়াসেক মো. আলীকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে। তিনি আজ রোববার থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত ছুটিতে থাকবেন।

গতকাল শনিবার সন্ধ্যায় জরুরিভাবে অনুষ্ঠিত ব্যাংকটির ২৮৩তম সভায় তাঁর ছুটি অনুমোদন করে বর্তমান পরিচালনা পর্ষদ। এ সময়ে এমডির চলতি দায়িত্ব পালন করবেন ব্যাংকটির বর্তমান অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া। ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও মানবসম্পদ বিভাগের (এইচআরডি) প্রধান মো. কাওসার উল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সোনার দাম বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে