হোম > অর্থনীতি

২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট বাজারে, পাবেন যেসব ব্যাংকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১১টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ২০০ কোটি টাকার নতুন নকশার নোট বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব নোট আজ রোববার (১ জুন) থেকে ব্যাংকগুলোতে সরবরাহ শুরু হয়েছে। তবে সাধারণ গ্রাহকেরা আগামীকাল সোমবার থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলো থেকে নতুন টাকা সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

জানা গেছে, নতুন ২০, ৫০ ও ১০০০ টাকার নোটগুলো সরবরাহ করা হচ্ছে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, রূপালী ব্যাংক, ডাচ্‌-বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত ১০০০ টাকার নতুন নোটের সামনের পাশে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ ও পেছনে রয়েছে জাতীয় সংসদ ভবনের চিত্র। এই নোটে রয়েছে ১৩টি নিরাপত্তা বৈশিষ্ট্য।

৫০ টাকার নোটে রয়েছে আহসান মঞ্জিল ও শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম ‘সংগ্রাম’, যেখানে রয়েছে আটটি নিরাপত্তা বৈশিষ্ট্য। আর ২০ টাকার নোটে রয়েছে কান্তজিউ মন্দির ও পাহাড়পুর বৌদ্ধবিহারের ছবি। এতে রয়েছে পাঁচটি নিরাপত্তা বৈশিষ্ট্য।

প্রতিটি নোটেই জলছাপ হিসেবে থাকবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, যা নোটের নিরাপত্তা ও বৈশিষ্ট্যে নতুন মাত্রা যোগ করেছে।

জ্বালানি, অর্থনীতিতে চাপ কমতে পারে

তদন্ত প্রতিবেদনে তথ্য: বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থায় এখনো ঝুঁকি

অসুস্থ অর্থনীতিকে সুস্থ করতে পারলে বাজেটে এনবিআরের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়ে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ

ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিংয়ের উদ্যোগে ৬০ হাজার মানুষ পাবে বিনা মূল্যে চোখের চিকিৎসা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এল ‘কারি ক্রাঞ্চ’

ভ্যাটসহ সোনার দাম নির্ধারণ, ভরিতে কমল ৯ হাজার টাকা

বিশ্ববাজারে আবার কমল তেলের দাম, চাঙা এশিয়ার শেয়ারবাজার

রাজস্ব লক্ষ্যে ভুল পথে সরকার

রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে নিলামে বিক্রি হবে শাহজালাল বিমানবন্দরের এয়ারফ্রেইট ও এক্সপ্রেস ইউনিটের পণ্য