হোম > অর্থনীতি

আজ ও কাল ব্যাংক খোলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচনী ব্যয় পরিশোধ করতে আজ শুক্রবার ও আগামীকাল শনিবার তফসিলি ব্যাংক খোলা থাকবে। গতকাল এ বিষয় নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন।

এর আগে, গত বুধবার নির্বাচনী ব্যয় পরিশোধ করতে ভোটের আগের দুই দিন অর্থাৎ শুক্রবার ও শনিবার ব্যাংকগুলো খোলা রাখার নির্দেশনা দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। এর পরিপ্রেক্ষিতে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয়, রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচনসংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা ও কর্তৃপক্ষের ভোটকেন্দ্র ও ভোট গ্রহণকারী কর্মকর্তা তথা নির্বাচনসংক্রান্ত ব্যয়ের লক্ষ্যে ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলনের সুবিধার্থে সীমিতসংখ্যক জনবল দিয়ে ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য মহানগরীসহ জেলা ও উপজেলা পর্যায়ে তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা ৫ ও ৬ জানুয়ারি সাপ্তাহিক ছুটির দিন খোলা থাকবে।

সোনার দাম বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে