হোম > অর্থনীতি

পাটকে আবারও প্রধান রপ্তানি পণ্যের স্থানে দেখতে চান নানক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাটকে আবারও প্রধান রপ্তানি পণ্যের স্থানে নিতে চান বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। আজ শনিবার সন্ধ্যায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) প্যাভিলিয়নে বহুমুখী পাটপণ্যের প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। 

বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

মন্ত্রী বলেন, ‘পাট আমাদের প্রধান রপ্তানি পণ্য ছিল কিন্তু আমাদের গর্বের পাট অনেকটা হারিয়ে গিয়েছে। বর্তমান টেকসই উন্নয়নের যুগে বিশ্বব্যাপী পরিবেশবান্ধব পাট ও পাট পণ্যের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। পাটকে আবারও প্রধান রপ্তানি পণ্যের স্থানে দেখতে চাই। পরিবেশবান্ধব পাট পণ্যের রপ্তানি বাড়াতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’ 

বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, ‘এবার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় স্থান সংকুলান না হওয়ায় মাত্র ২০ জন উদ্যোক্তাকে উৎপাদিত বহুমুখী পাটপণ্য প্রদর্শনীর সুযোগ দেওয়া হয়েছে। তবে আগামী মেলায় আরও বড় প্যাভিলিয়ন নির্মাণ করে, আরও বেশি উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনীর ব্যবস্থা করা হবে।’ 

তিনি আরও বলেন, ‘আমি বহুমুখী পাটপণ্যের রপ্তানি বাড়াতে, বেসরকারি খাতের উদ্যোগকে উৎসাহিত করার জন্য যা যা করণীয় তাই করব।’ 

পাটপণ্যের প্রদর্শনী পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন—বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, জেডিপিসির নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) গোপাল চন্দ্র দাশ প্রমুখ।

এলসি খোলায় আইনি ছাড় পেল খেলাপি প্রতিষ্ঠান

মূল্যস্ফীতি কিছুটা কমলেও ৩ মাস ধরে ৯ শতাংশের ওপরে

ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে চলছে গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

রবি আজিয়াটার নতুন সিএফও রুহুল আমিন

বাংলা কিউআর প্রচারে মার্কেন্টাইল ব্যাংকের র‍্যালি

আজ থেকে আরও কমে মিলবে সোনার গয়না, ভরি কত

বিনিয়োগ ও কর্মসংস্থান: বন্ধ ৪৪ কারখানা যাচ্ছে বেসরকারি মালিকানায়

লাভের ফসলে ঝুঁকছেন কৃষক

২০২৫-২৬ অর্থবছর: ব্যাংকঋণে সীমা ছাড়াল সরকার

১৯৭৯-এর তেলসংকট ছিল বর্তমান ইরান সংকটের চেয়েও ভয়াবহ