হোম > অর্থনীতি

পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক আগামী সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়ন এবং এ বিষয়ে করণীয় নির্ধারণে আগামী সপ্তাহে বৈঠক ডেকেছে অর্থ মন্ত্রণালয়। আগামী ৭ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ও পুঁজিবাজার কার্যক্রম সমন্বয় ও তদারকি কমিটির আহ্বায়ক মফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, অর্থ মন্ত্রণালয় থেকে গত বৃহস্পতিবার এ বিষয়ে একটি চিঠি ইস্যু করা হয়েছে। পুঁজিবাজারের কার্যক্রম সমন্বয় ও তদারকি কমিটির সদস্য সচিব ও যুগ্ম সচিব ড. নাহিদ হোসেন স্বাক্ষরিত এই চিঠিতে কমিটির সদস্যদের যথাসময়ে উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে। 

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব, অর্থ বিভাগের সিনিয়র সচিব, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালকের কাছে এই চিঠি পাঠানো হয়েছে। 

অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অংশীজনদের সঙ্গে অর্থমন্ত্রীর মতবিনিময় সভার প্রস্তাবনাসমূহ যথাযথ বাস্তবায়ন কাজ সমন্বয় ও তদারকির কাজ জোরদার করতে এবং পুঁজিবাজার গতিশীল করতে এ বৈঠক আহবান করা হয়েছে।

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে

সোনার দাম আরও কমল