হোম > অর্থনীতি

বিদেশি পর্যটক বৃদ্ধির জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে: পর্যটনমন্ত্রী

দেশে বিদেশি পর্যটকের সংখ্যা বাড়ানোর জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে অবস্থিত বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও পর্যটন করপোরেশন পরিদর্শনকালে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।  

ফারুক খান বলেন, ‘বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নের কারণে দেশে অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এটি আনন্দের কথা। এখন আমাদের বিদেশি পর্যটকের সংখ্যা বৃদ্ধির বিষয়ে মনোযোগ দিতে হবে।

বিদেশি পর্যটকেরা যেন বাংলাদেশের পর্যটন আকর্ষণ সম্পর্কে জানতে পারেন সে জন্য উদ্ভাবনী প্রচারকৌশল কাজে লাগাতে হবে। বিদেশি পর্যটকদের জন্য ভিসা সহজীকরণ, তাঁদের দ্রুততম সময়ে ভিসা প্রদান, অনঅ্যারাইভাল ভিসার আওতা বৃদ্ধি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

এডিপি বাস্তবায়ন: অর্ধেকও খরচ হয়নি ১১ মাসে

বিশ্ব এমএসএমই দিবস-২০২৬ উদ্‌যাপন সাতজন উদ্যোক্তাকে সম্মাননা দিল প্রাইম ব্যাংক

ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারের ৯০ জন নারী উদ্যোক্তা পেলেন ব্র্যাক ব্যাংকের ‘আমরাই তারা’ প্রশিক্ষণ

১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআরে ‘নগদ’ পেমেন্ট

চূড়ান্ত বাজেটে তামাকের করকাঠামো সংস্কারের দাবি

পিপলস ইনস্যুরেন্সের ১০ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

আমের মৌসুমে ৪ জেলায় শনিবারও খোলা থাকবে ব্যাংক

ওপেক ত্যাগের কথা ভাবছে ইরাক

তেলের দাম না কমিয়ে ‘গ্রাহক ঠকাচ্ছে’ এক্সন মবিল ও শেভরন, তদন্তের নির্দেশ ট্রাম্পের

দুই দিনে সোনার দাম কমল ভরিতে ৭৬৯৮ টাকা