হোম > অর্থনীতি

আন্দোলনে আহতদের চিকিৎসায় বিদেশি বিশেষজ্ঞের ভ্যাট অব্যাহতি

আজকের পত্রিকা ডেস্ক­

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছেন দেড় হাজারের বেশি মানুষ। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। আহতদের সুচিকিৎসার জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। আহতদের চিকিৎসায় আনা হচ্ছে বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকও। এসব বিদেশি চিকিৎসকের সেবার বিপরীতে মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ক্ষমতাবলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসাসেবার জন্য সরকারি-বেসরকারি পর্যায়ে স্বাস্থ্য অধিদপ্তর বা সংশ্লিষ্ট হাসপাতালের আমন্ত্রণে আগত বিদেশি চিকিৎসকদের অনুকূলে প্রদেয় ফি, আপ্যায়ন ব্যয়সহ হোটেলভাড়ার ক্ষেত্রে ভ্যাট অব্যাহতি দেওয়া হলো।

জানা গেছে, বিদেশি চিকিৎসকদের সেবার বিপরীতে কর অব্যাহতির বিষয়েও দ্রুতই প্রজ্ঞাপন জারি করবে এনবিআর। সে বিষয়ের সারসংক্ষেপ অর্থ উপদেষ্টার স্বাক্ষরের অপেক্ষায় আছে।

এর আগে গত ২৮ জানুয়ারি এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে লেখা চিঠিতে ভ্যাট অব্যাহতির আবেদন করেছিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়েছিল, গণ-অভ্যুত্থানে আহত রোগীদের চক্ষু চিকিৎসা দিতে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিশেষজ্ঞ পাঁচজন চিকিৎসক ১-২ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবেন। তাঁদের সেবার বিপরীতে ভ্যাট ও কর মওকুফ করা প্রয়োজন। কর মওকুফ করা না হলে এ খাতের বরাদ্দ কমবে; যার প্রভাব পড়বে চিকিৎসাসেবায়।

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে

সোনার দাম আরও কমল