হোম > অর্থনীতি

রমজান উপলক্ষে সাশ্রয়ী মূল্যে পাঁচ পণ্য বিক্রি করবে টিসিবি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

পবিত্র রমজান মাস উপলক্ষে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করবে রাষ্ট্রীয় বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামীকাল মঙ্গলবার থেকে রাজধানীসহ সারা দেশে বাজারমূল্যের তুলনায় কম দামে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর বিক্রি করা হবে।

টিসিবি সূত্র জানায়, রমজানকে সামনে রেখে বিক্রয় কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্ধারিত ডিলারদের পণ্য সংগ্রহের জন্য আগাম অর্থ জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এদিকে স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের জন্য প্রতি মাসে নিয়মিতভাবে পণ্য বিক্রয় কার্যক্রম আগের মতোই চলবে। পাশাপাশি ট্রাকসেলের মাধ্যমে সারা দেশে ৩০ থেকে ৩৫ লাখ সাধারণ ভোক্তার কাছে ভর্তুকি মূল্যে পণ্য পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

রমজান মাসে নিয়মিত পণ্যের পাশাপাশি অতিরিক্তভাবে ছোলা ও খেজুর বিক্রি করা হবে। তবে ট্রাকসেলে বিক্রি হওয়া পণ্যের পরিমাণ ও মূল্য সম্পর্কে এখনো বিস্তারিত জানায়নি সংস্থাটি।

টিসিবির মুখপাত্র শাহাদত হোসেন জানান, রমজানে বাজার স্থিতিশীল রাখতে ট্রাকসেলের মাধ্যমে কয়েকটি পণ্য বিক্রির পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে ১৭ ফেব্রুয়ারি থেকে এ কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

শাহাদত হোসেন আরও জানান, প্রতিটি জেলা, সিটি করপোরেশন ও বিভাগীয় শহরে ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। সরকারের এই উদ্যোগের মাধ্যমে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে স্থিতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।

৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন

বেস্ট ডোমেস্টিক এয়ারলাইনস পুরস্কারে ভূষিত হলো ইউএস-বাংলা

সাগর থেকে জ্বালানি খালাস: এসপিএম পরিচালনায় আগ্রহী তিন প্রতিষ্ঠান

ভর্তুকি কমানোর ঝুঁকি নিতে চায় না সরকার

চামড়ার মোকামে মন্দার ছায়া

বিমানের কাছে এবার ১০ উড়োজাহাজ বিক্রির নতুন প্রস্তাব এয়ারবাসের

বিনা খরচে কারিনা কায়সারের মরদেহ দেশে আনছে ইউএস-বাংলা এয়ারলাইনস

ডিসিসিআইয়ের ত্রৈমাসিক মূল্যায়ন: মন্থর হচ্ছে অর্থনীতির চাকা

ঢাকায় নতুন প্ল্যাটফর্মের যাত্রা: পুনর্ব্যবহারভিত্তিক নতুন অর্থনীতির পথে এশিয়া

ভারতে ৩ কোটি ব্যারেল তেল রাখবে আরব আমিরাত, অবকাঠামোতে বিনিয়োগ করবে ৫ বিলিয়ন ডলার