হোম > অর্থনীতি

কোরবানির পশুর চামড়ার দাম বর্গফুটে বাড়ল ২-৩ টাকা, ঢাকা ও ঢাকার বাইরে কত

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার। এবারের সিদ্ধান্তে লবণযুক্ত গরুর চামড়ায় প্রতি বর্গফুটে ২ টাকা এবং খাসির চামড়ায় ৩ টাকা বাড়ানো হয়েছে।

আজ বুধবার বিকেলে সচিবালয়ে কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা শেষে এক ব্রিফিংয়ে এই নতুন মূল্যতালিকা ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বাণিজ্য মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, এ বছর লবণযুক্ত চামড়ার দাম নিম্নরূপ নির্ধারণ করা হয়েছে:

গরুর চামড়া (ঢাকা মহানগর) : প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা (গত বছর ছিল ৬০-৬৫ টাকা)।

গরুর চামড়া (ঢাকার বাইরে) : প্রতি বর্গফুট ৫৭ থেকে ৬২ টাকা (গত বছর ছিল ৫৫-৬০ টাকা)।

খাসির চামড়া (সারা দেশে) : প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা।

বকরির চামড়া (সারা দেশে) : প্রতি বর্গফুট ২২ থেকে ২৫ টাকা।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ব্রিফিংয়ে জানান, কোরবানির পশুর চামড়া যেন অযত্নে নষ্ট না হয়, সে লক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে মাঠপর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় লবণ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, চামড়া সংরক্ষণের জন্য মাংস ব্যবসায়ী এবং মাদ্রাসার সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ ও লবণ সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রায় ২০ কোটি টাকা ব্যয় হবে।

দেশের চামড়া শিল্প রক্ষা এবং অবৈধ পাচার রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘চামড়া পাচার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।’ সরকার একটি সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশীয় চামড়া শিল্পকে এগিয়ে নিতে চায় বলে তিনি উল্লেখ করেন।

মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রতি কঠোর নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, ‘কোরবানির চামড়া সংগ্রহ ও সংরক্ষণে যেন কোনো ধরনের অব্যবস্থাপনা তৈরি না হয়, সেদিকে বিশেষ নজর রাখতে হবে।’

যমুনা সেতুর পরিত্যক্ত রেললাইন যুক্ত হবে সড়কে, চীনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সাক্ষর

ঘরের বাজারের উদ্যোক্তাদের নতুন উদ্যোগ ‘তাবায়া’

চূড়ান্ত অনুমোদন পেল ৩৩৪৭৪ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প, কী সুফল মিলবে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

সহজ ও স্মার্ট ট্রাভেল বুকিং এক্সপেরিয়েন্স নিয়ে পুনরায় চালু হলো ফার্স্টট্রিপের বিটুসি

এআই ফিচার যুক্ত নতুন চার মডেলের ওয়াশিং মেশিন বাজারে এনেছে ওয়ালটন

ভারতে এক ধাক্কায় ৯% বাড়ল সোনার আমদানি শুল্ক, অর্ধেক হচ্ছে প্রধানমন্ত্রী মোদির কনভয়

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক কিউআর কোড

দেশের আর্থিক খাত এখন ‘পেইনফুল’ অবস্থায় রয়েছে: অর্থমন্ত্রী

হেলথ মার্কেটিংয়ের ভবিষ্যৎ ও এআইয়ের প্রভাব নিয়ে রাজধানীতে হেলথ অ্যান্ড ওয়েল বিয়িং মার্কেটিং ফেস্ট