হোম > অর্থনীতি

দেশের বাজারে ফের বাড়ল সোনা-রুপার দাম

আজকের পত্রিকা ডেস্ক­

আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনা ও রুপার দাম বাড়ায় দেশের বাজারে আবারও সোনা-রুপার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ বৃহস্পতিবার (৭ মে) সকাল ৯টা ১৫ মিনিটে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪৪ হাজার ৬৭৫ টাকা। ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ লাখ ৩৩ হাজার ৪৯১ টাকা এবং ১৮ ক্যারেটের সোনার প্রতি ভরির দাম ২ লাখ ১৯৩ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম ১ লাখ ৬৩ হাজার ৯৫ টাকা।

অন্যদিকে, রুপার ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ৫ হাজার ৭৭৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৫৪১ টাকা এবং ১৮ ক্যারেট ৪ হাজার ৭২৩ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা।

বাজুস জানায়, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দর কার্যকর থাকবে। এছাড়া ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দিতে হবে। অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি বা মেকিং চার্জও প্রযোজ্য হবে।

উৎপাদন বন্ধ কোম্পানির শেয়ার লেনদেন বাতিল করা হবে: বিএসইসি চেয়ারম্যান

সোনার দাম কমল ৩,৩০৩ টাকা, ভরিতে কত

কৃষির ‘পার্টনার’ প্রকল্প: বড় প্রকল্পে হাজার কোটির অনিয়ম

ব্যাংকিং সংস্কার: খেলাপি ঋণ কমাতে নতুন আইন

আমানতকারীরা সুদসহ টাকা ফেরত পাবেন—পাঁচ ব্যাংক নিয়ে অর্থমন্ত্রী

বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

গবেষণায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি দিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

পরিমাপে কারচুপির অপরাধে রমনা পেট্রলপাম্পকে বিএসটিআইয়ের জরিমানা ও ২ ইউনিট সিলগালা

জনতা ব্যাংকের ৫০ কর্মকর্তাকে নিয়ে ফাউন্ডেশন কোর্স উদ্বোধন

সরকারি ব্যয়ে লাগাম টানতে নতুন গাড়ি কেনা ও বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা