হোম > অর্থনীতি

আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রথম স্থান অর্জন কারাবন্দীদের পণ্য নিয়ে সাজানো প্যাভিলিয়নের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বাংলাদেশ জেল প্যাভিলিয়নে বন্দীদের তৈরি দৃষ্টিনন্দন, আকর্ষণীয় হস্ত ও কারুশিল্প দেখছেন আগত দর্শনার্থীরা। ছবি: বিজ্ঞপ্তি

সদ্য সমাপ্ত ৩০ তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কারাবন্দীদের উৎপাদিত পণ্য নিয়ে সাজানো বাংলাদেশ জেল প্যাভিলিয়ন সাধারণ প্যাভিলিয়ন ক্যাটাগরিতে ১ম স্থান অর্জন করেছে। আজ রোববার সরকারি কারা মহাপরিদর্শক (উন্নয়ন ও মিডিয়া) মো. জান্নাত উল ফরহাদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৬তে বাংলাদেশ জেল প্যাভিলিয়নে দেশের ৩৮টি জেলে থাকা বন্দীদের তৈরি ৪০২ প্রকার পণ্য প্রদর্শিত ও বিক্রি হয়েছে। বন্দীদের তৈরি দৃষ্টিনন্দন, আকর্ষণীয় হস্ত ও কারুশিল্পের প্রদর্শন এবং সুশৃঙ্খল সুবিন্যস্ত অবকাঠামো ব্যবস্থাপনার জন্য আন্তর্জাতিক বাণিজ্য মেলা কর্তৃপক্ষ কারা প্যাভিলিয়নকে সাধারণ প্যাভিলিয়ন ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এবারের মেলায় ৭০ লাখ ২৮ হাজার ৭০৩ টাকার পণ্য বিক্রি হয়েছে, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ।

গত শনিবার (৩১ জানুয়ারি) বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. মেছবাহুল আলম সেলিমের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

সমাপনী অনুষ্ঠানে আরও ছিলেন কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উৎপাদন) এ কে এ এম মাসুম, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

৩ জুলাই শুরু হচ্ছে আন্তর্জাতিক এয়ারলাইনস ফুটবল চ্যাম্পিয়নশিপ

‘সিম করছাড়ের ১২০০ কোটি টাকার সুবিধা গ্রাহকেরা নন, পাবে অপারেটররা’

আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে এনসিসি ব্যাংকের ঋণ বিতরণ

আতিউর রহমানের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক, বাংলাদেশ ব্যাংকে ১৬ বছরের নথি তলব

ব্রিটিশদের নজর তিরুপ্পুরের পোশাকশিল্পে, ঝুঁকছেন কিছু বাংলাদেশি ক্রেতাও

রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও রূপালী ব্যাংকের চুক্তি

রবি এলিট পার্টনারস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ২০ প্রতিষ্ঠান

প্রকল্পের মেয়াদ বারবার বাড়ানোর নামে বাড়তি অর্থ ব্যয় বন্ধের দাবি

২০২৫ সালে বাটার নগদ ২৪৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস