হোম > অর্থনীতি

২৫ এপ্রিল হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২’

বিশেষ প্রতিনিধি, ঢাকা

‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার জার্সি প্রদর্শিত হয়। ছবি: আজকের পত্রিকা

দেশের অ্যাভিয়েশন ও পর্যটন খাতকে বিশ্বদরবারে তুলে ধরার লক্ষ্যে আগামী ২৫ এপ্রিল রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিউটিফুল বাংলাদেশ রান-২০২৬ (সিজন-২)’। অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) আয়োজিত এই মেগা ইভেন্টে অংশ নেবেন বিভিন্ন পেশার মানুষসহ অ্যাভিয়েশন ও ট্যুরিজম খাতের এক হাজারের বেশি রানার।

আজ বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এবারের আয়োজনের টাইটেল স্পনসর রিদম গ্রুপ এবং ‘পাওয়ার্ড বাই’ হিসেবে রয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।

আয়োজকেরা জানান, ২৫ এপ্রিল শনিবার সকাল ৬টায় হাতিরঝিলের পুলিশ প্লাজা এলাকা থেকে শুরু হবে এই আয়োজন। এতে সাড়ে ৭ কিলোমিটার মূল দৌড়ের পাশাপাশি ২ কিলোমিটার ‘ফান রান’ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সংবাদ সম্মেলনে এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার বলেন, ‘রানের মাধ্যমে দেশের অ্যাভিয়েশন ও পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এই আয়োজনকে কেন্দ্র করে দুই খাতের ইতিবাচক দিকগুলো সামনে আনা হবে।’

তিনি জানান, এর আগে সংগঠনটি পর্যটন শিল্পের বিকাশে একাধিক সফল আয়োজন করেছে।

অনুষ্ঠানের সার্বিক দিক তুলে ধরেন এটিজেএফবির সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব এবং রেস ডিরেক্টর শফিউল্লাহ সুমন। তাঁরা জানান, এবারও আয়োজনটিকে উৎসবমুখর করতে নানা আয়োজন রাখা হয়েছে। বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য র‍্যাফেল ড্র, আকর্ষণীয় পুরস্কার এবং ফটো কনটেস্টের ব্যবস্থা থাকবে।

এবারের রানের অ্যাম্বাসেডর হিসেবে থাকছেন আয়রনম্যান ফেরদৌসী আক্তার মারিয়া ও ডা. নাসরীন আক্তার শিমু। গেস্ট রানার হিসেবে অংশ নেবেন ফুটবলার মামুনুল ইসলাম মামুনসহ বিভিন্ন অঙ্গনের তারকারা। এ ছাড়া পেসার ও ফিটনেস ট্রেইনারদের উপস্থিতিও থাকবে।

সংবাদ সম্মেলনে রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহাগ হোসেন বলেন, ভবিষ্যতে এই আয়োজনকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে এবং রিদম গ্রুপ সেই যাত্রায় পাশে থাকবে। তিনি জানান, র‍্যাফেল ড্রয়ের জন্য ঢাকা-রোম-ঢাকা ও ঢাকা-দিল্লি-ঢাকা রুটের বিমান টিকিটসহ নানা উপহার থাকবে।

স্পনসর হিসেবে যুক্ত থাকা ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, বিজয়ীদের জন্য ঢাকা-কক্সবাজার, মালদ্বীপ ও ব্যাংকক রুটে রিটার্ন টিকিটসহ আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে।

আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের শুভেচ্ছা

জমকালো আয়োজনে ‘কার্টআপ কানেক্ট ২০২৬’ অনুষ্ঠিত

আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাল আবুল খায়ের গ্রুপ

৫ম প্রতিষ্ঠাবার্ষিকী: আজকের পত্রিকার পথচলায় শুভকামনা জানাল মেঘনা গ্রুপ

আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রাণ-আরএফএল গ্রুপের শুভেচ্ছা

বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

টানা দুই দফা কমার পর বাড়ল সোনার দাম

এডিপি বাস্তবায়ন: অর্ধেকও খরচ হয়নি ১১ মাসে

বিশ্ব এমএসএমই দিবস-২০২৬ উদ্‌যাপন সাতজন উদ্যোক্তাকে সম্মাননা দিল প্রাইম ব্যাংক

ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারের ৯০ জন নারী উদ্যোক্তা পেলেন ব্র্যাক ব্যাংকের ‘আমরাই তারা’ প্রশিক্ষণ