হোম > অর্থনীতি

দেড় লাখ টন সার আনতে তিউনিসিয়ার সঙ্গে চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০২৩ সালে দেড় লাখ মেট্রিক টন টিএসপি সার আনতে তিউনিসিয়ার সঙ্গে সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়েছে। গতকাল মঙ্গলবার তিউনিসিয়ার রাজধানী তিউনিসে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এবং তিউনিসিয়ার কেমিক্যাল গ্রুপের (জিসিটি) মধ্যে এই চুক্তি সই হয়।

চুক্তিতে বিএডিসির চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ ও জিসিটির জেনারেল ম্যানেজার মোহাম্মেদ রিধা ছালঘৌম স্বাক্ষর করেন। এ সময় কৃষিসচিব ওয়াহিদা আক্তার ও কৃষি মন্ত্রণালয়ের উপপ্রধান বদিউল আলম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিএডিসি ২০০৮ সাল থেকে জিটুজি ভিত্তিতে তিউনিসিয়া থেকে টিএসপি আমদানি করে আসছে। তিউনিসিয়ার টিএসপি সারের মান অনেক ভালো এবং কৃষকের কাছে বেশ জনপ্রিয়। 

একই দিনে কৃষিসচিব ওয়াহিদা আক্তার তিউনিসিয়ার কৃষি, পানিসম্পদ ও মৎস্যমন্ত্রী আব্দেল মনাম বেলাতি এবং শিল্প, খনিজ ও বিদ্যুৎমন্ত্রী নেইলা নৌরিয়া গঙ্গির সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকে তিউনিসিয়ার মন্ত্রীদ্বয় বাংলাদেশের সঙ্গে কৃষি ও বাণিজ্য ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বাড়ানোর আগ্রহ ব্যক্ত করেন।

হুতিদের হামলার পর তেলের দাম বেড়ে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ

মার্কেট-শপিং মল ফিরল আগের সময়সূচিতে, রাত ৮টা পর্যন্ত খোলা

সৌদিতে ১৪১ ফ্লাইট প্রভাবিত, ভোগান্তিতে ২১ হাজার ৯৩৩ যাত্রী

নিরাপত্তাঝুঁকিতে আজও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সোনা ও রুপার দাম আরও কমল

এলপিজি বাজারে অস্থিরতা: পরিচালন ব্যয় বৃদ্ধির প্রস্তাব বেসরকারি কোম্পানিগুলোর

কৃষি ও পল্লি খাতে ঋণ: লক্ষ্য বাড়লেও বিতরণে পিছিয়ে

সৌদির বিধিনিষেধে বিঘ্নিত ১৩৯ ফ্লাইট, ভোগান্তিতে ২১ হাজারের বেশি যাত্রী

দাম্মাম ও রিয়াদে বিমানের সব ফ্লাইট ফের স্থগিত

নিরাপত্তাঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ