হোম > অর্থনীতি

ফ্রিডমের ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনে দেশজুড়ে সাড়া

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: বিজ্ঞপ্তি

দেশের অন্যতম জনপ্রিয় নারী স্বাস্থ্য সুরক্ষা ব্র্যান্ড ফ্রিডম-এর বহুল আলোচিত মেগা কনজিউমার ক্যাম্পেইন ‘স্কুটি নাকি গোল্ড?’ সারা দেশে ব্যাপক সাড়া ফেলেছে। ক্যাম্পেইন শুরু হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ক্রেতা অংশগ্রহণ করেছেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, ক্যাম্পেইনটি এখনো চলমান। তাই এখনো ফ্রিডম-এর নির্ধারিত প্যাক কিনে অংশ নিয়ে স্কুটি অথবা গোল্ডসহ আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ রয়েছে।

নারীর স্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও ক্ষমতায়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে ফ্রিডম। সেই ধারাবাহিকতায় দেশের মানুষের আরও কাছে পৌঁছাতে এবং ক্যাম্পেইনের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে শুরু হয়েছে ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যারাভান।

পুরো জুলাই মাসজুড়ে এই ক্যারাভান বাংলাদেশের বিভিন্ন জেলা ভ্রমণ করবে। বিভিন্ন জনসমাগমস্থল, বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় ক্যাম্পেইনের প্রচার চালানোর পাশাপাশি ভাগ্যবান স্কুটি বিজয়ীদের নিজ নিজ এলাকায় গিয়ে আনুষ্ঠানিকভাবে স্কুটি হস্তান্তর করা হবে।

এর মাধ্যমে একদিকে যেমন বিজয়ীদের আনন্দ আরও বিশেষ হয়ে উঠবে, তেমনি অন্যদিকে দেশের আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বার্তা।

যেভাবে অংশ নেবেন

ক্যাম্পেইনে অংশগ্রহণ করাও খুবই সহজ। ফ্রিডম-এর নির্ধারিত প্যাক কিনে প্যাকের ওপর থাকা QR কোড স্ক্যান করতে হবে। এরপর ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুযায়ী নিবন্ধন সম্পন্ন করলেই স্কুটি অথবা গোল্ড জয়ের সুযোগ মিলবে।

আয়োজকরা জানিয়েছেন, যারা এখনও অংশ নেননি, তারা এখনো এই ক্যাম্পেইনে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি পুরো জুলাই মাসজুড়ে ক্যারাভানের সর্বশেষ তথ্য জানতে ফ্রিডমের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে নজর রাখার আহ্বান জানানো হয়েছে।