হোম > অর্থনীতি

আট মাসে বৈদেশিক ঋণ পরিশোধ ৩৫ হাজার ৩৯৩ কোটি টাকা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) বাংলাদেশ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৩৫ হাজার ৩৯৩ কোটি ৮২ লাখ টাকা। আজ সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন অনুসারে, গত বছরের জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ ঋণ ও ঋণের সুদ বাবদ পরিশোধ করেছে ২৮৯ কোটি ৯৭ লাখ ডলার। এর মধ্যে ঋণ পরিশোধ করেছে ১৯৪ কোটি ৩৮ লাখ ৬০ হাজার ডলার আর ঋণের সুদ পরিশোধ করেছে ৯৫ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ডলার।

সব মিলিয়ে গত আট মাসে দেশি মুদ্রায় পরিশোধ করা হয়েছে ৩৫ হাজার ৩৯৩ কোটি ৮২ লাখ টাকা। এর মধ্যে ঋণ পরিশোধ করেছে ২৩ হাজার ৭২৯ কোটি ৬৮ লাখ টাকা আর সুদ পরিশোধ করেছে ১১ হাজার ৬৬৪ কোটি ১৪ লাখ টাকা।

এর আগের অর্থবছরের একই সময়ে পরিশোধ করা হয়েছিল ৩১ হাজার ৬৫৯ কোটি ৪২ লাখ টাকা; যা গত অর্থবছরের তুলনায় প্রায় ৪ হাজার কোটি টাকা বেশি।

প্রকাশিত প্রতিবেদন অনুসারে, চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে উন্নয়ন সহযোগীরা মোট ৩.০৫৩ বিলিয়ন (৩০৫ কোটি ৩০ লাখ) ডলারের ঋণ ছাড় দিয়েছে। গত অর্থবছরের একই সময়ে এই ছাড়ের পরিমাণ ছিল ৪.১৩৪ বিলিয়ন (৪১৩ কোটি ৪০ লাখ) ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে ঋণছাড় কমেছে ১.০৮১ বিলিয়ন ডলার।

ইআরডির কর্মকর্তারা এই নিম্নমুখী প্রবণতার পেছনে মূলত দুটি প্রধান কারণকে চিহ্নিত করেছেন। তাঁরা জানান, প্রকল্প বাস্তবায়নে সক্ষমতার ঘাটতি একটি দীর্ঘদিনের সমস্যা। এর পাশাপাশি, সাম্প্রতিক সময়ে প্রশাসনের কর্মকর্তাদের নির্বাচনকেন্দ্রিক ব্যস্ততাও উন্নয়ন প্রকল্পগুলোর গতি কমিয়ে দিয়েছে।

‘সিম করছাড়ের ১২০০ কোটি টাকার সুবিধা গ্রাহকেরা নন, পাবে অপারেটররা’

আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে এনসিসি ব্যাংকের ঋণ বিতরণ

আতিউর রহমানের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক, বাংলাদেশ ব্যাংকে ১৬ বছরের নথি তলব

ব্রিটিশদের নজর তিরুপ্পুরের পোশাকশিল্পে, ঝুঁকছেন কিছু বাংলাদেশি ক্রেতাও

রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও রূপালী ব্যাংকের চুক্তি

রবি এলিট পার্টনারস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ২০ প্রতিষ্ঠান

প্রকল্পের মেয়াদ বারবার বাড়ানোর নামে বাড়তি অর্থ ব্যয় বন্ধের দাবি

২০২৫ সালে বাটার নগদ ২৪৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস

জেসিআই ঢাকা ইস্টের নতুন সভাপতি সালমা আক্তার হীরা