হোম > অর্থনীতি

ঢাকা-বাহরাইন রুটে গালফ এয়ারের বিশেষ ফ্লাইট

বিশেষ প্রতিনিধি, ঢাকা

ছবি: সংগৃহীত

এপ্রিল মাসে ঢাকা থেকে বাহরাইন রুটে সীমিতসংখ্যক বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে গালফ এয়ার বাংলাদেশ। যাত্রীদের সুবিধা বিবেচনায় এসব ফ্লাইট দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে পরিচালিত হবে বলে জানানো হয়েছে।

এয়ারলাইনসটির পক্ষ থেকে জানানো হয়, ১১, ১২, ১৮, ১৯, ২৫ ও ২৬ এপ্রিল এই বিশেষ ফ্লাইটগুলো পরিচালিত হবে। বিদ্যমান পরিস্থিতিতে যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন বুকিং বা টিকিট ইস্যুর জন্য যাত্রীদের নিকটস্থ অনুমোদিত ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে, বাতিল হওয়া ফ্লাইটের নিশ্চিত রিটার্ন টিকিট পুনরায় ইস্যুর ক্ষেত্রে সরাসরি গালফ এয়ারের অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিশেষভাবে সতর্ক করে দিয়ে বাতিল টিকিটসংক্রান্ত বিষয়ে কোনো অননুমোদিত এজেন্ট বা ব্যক্তির সঙ্গে যোগাযোগ না করতে বলা হয়েছে, যাতে প্রতারণার ঝুঁকি এড়ানো যায়।

যেকোনো প্রয়োজনে বা তথ্যের জন্য গালফ এয়ারের নির্ধারিত ই-মেইল ও ফোন নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সীমিত ফ্লাইট পরিচালনার এই উদ্যোগ যাত্রীদের জন্য আংশিক স্বস্তি এনে দেবে।

নতুন গাড়ি নামালে মিলবে সর্বোচ্চ করছাড়

শরিয়াহ গভর্ন্যান্স নিশ্চিত করতে বোর্ডকে আইনি সুরক্ষা দিতে হবে: গভর্নর

ডাচ্‌-বাংলা ব্যাংকের সঙ্গে কর্মসংস্থান ব্যাংকের চুক্তি স্বাক্ষর

৬০-৭০ শতাংশ বিক্রি সন্ধ্যার পর, রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা

স্কুলের বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত

পূবালী ব্যাংক ও স্কয়ার হাসপাতালের উদ্যোগে ক্রেডিট কার্ড উদ্বোধন

পুঁজিবাজারে সূচক-লেনদেন বেড়েছে

কৃষিপণ্যে উৎসে কর অব্যাহতি চান উদ্যোক্তারা, এনবিআরের জানতে সমস্যা

চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা

আমানতের টাকা ফেরতের দাবিতে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ