হোম > অর্থনীতি

সোনার দাম বাড়ল ৬৬৭০ টাকা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

গত সোমবার সোনার দাম কমেছিল ২ হাজার ১৫৮ টাকা। দুদিন পরই আজ বুধবার সোনার দাম বাড়ল ৬ হাজার ৬৭০ টাকা। অন্যদিকে বেড়েছে রুপার দামও। কারণ হিসেবে বলা হচ্ছে, বিশ্ববাজারেও এই মূল্যবান ধাতু দুটির দাম বেড়েছে।

আজ বুধবার (৮ এপ্রিল) সোনা ও রুপার নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ সকাল ১০টা থেকেই নতুন মূল্য কার্যকর হলো।

এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন নির্ধারিত দরে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ধরা হয়েছে ২ লাখ ৫২ হাজার ৪৮৯ টাকা। ২১ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৪০ হাজার ৮৭৯ টাকা এবং ১৮ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৬ হাজার ৪৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির সোনার ক্ষেত্রে প্রতি ভরি মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ১৮৫ টাকা।

অন্যদিকে, রুপার ক্ষেত্রেও নতুন দাম নির্ধারণ করা হয়েছে। প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম ৫ হাজার ৮৮৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৫৯৯ টাকা এবং ১৮ ক্যারেট ৪ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির রুপার ভরি বিক্রি হবে ৩ হাজার ৬১৬ টাকায়।

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। এছাড়া ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট আদায় করে তা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

যুদ্ধবিরতির সুবাতাস বাজারেও: তেলের দাম কমল, শেয়ারে উল্লম্ফন

জ্বালানি সংকট: বন্ধ হলো ইস্টার্ন রিফাইনারি

প্রাক্-বাজেট আলোচনা: বৈদ্যুতিক গাড়ি আমদানিতে মিলবে সর্বোচ্চ করছাড়

এক বছরের ঋণ ৯ মাসেই

১০ বছরে অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৫০%

জ্বালানি সংকট: জ্বালানি তেল অব্যবস্থাপনায় জড়িতদের সাজা শুধু বদলি

বাংলাদেশের এসএমই খাতে টেকসই উন্নয়নে নতুন উদ্যোগ

নতুন গাড়ি নামালে মিলবে সর্বোচ্চ করছাড়

শরিয়াহ গভর্ন্যান্স নিশ্চিত করতে বোর্ডকে আইনি সুরক্ষা দিতে হবে: গভর্নর

ডাচ্‌-বাংলা ব্যাংকের সঙ্গে কর্মসংস্থান ব্যাংকের চুক্তি স্বাক্ষর