হোম > অর্থনীতি

নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪,৪০১ কোটি টাকার প্রস্তাব

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরের মূল বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ২ হাজার ৯৫৬ কোটি টাকা। তবে সংশোধিত বাজেটে তা বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৩৪৫ কোটি ৬৬ লাখ টাকায়। ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটের তুলনায় নির্বাচন কমিশন সচিবালয়ের বরাদ্দ প্রায় ১ হাজার ৪৪৫ কোটি টাকা বেড়েছে।

বাজেট নথি অনুযায়ী, প্রস্তাবিত বরাদ্দের মধ্যে পরিচালন ব্যয়ের জন্য রাখা হয়েছে ৩ হাজার ৬৪৩ কোটি ৩৪ লাখ টাকা এবং উন্নয়ন ব্যয়ের জন্য ৭৫৭ কোটি ৪৫ লাখ টাকা।

জাতীয় বাজেট ঘোষণার আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রায় ২ হাজার ৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন- এই পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে।

বর্তমানে দেশে ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদ, ৪৯৫টি উপজেলা পরিষদ, ৬১টি জেলা পরিষদ, ৩৩০টি পৌরসভা এবং ১৩টি সিটি করপোরেশনের বিভিন্ন পদে নির্বাচন আয়োজনের সুযোগ রয়েছে।

বাজেট নথিতে বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন, ভোটার তালিকা হালনাগাদ, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা প্রদান এবং নির্বাচন ব্যবস্থাপনার আধুনিকায়নের লক্ষ্যে এই বরাদ্দ ব্যয় করা হবে।

এসঅ্যান্ডপির মূল্যায়ন: চার ঝুঁকিতে আটকে প্রবৃদ্ধি

চীনের শূন্যস্থান দখলে এগোচ্ছে ভিয়েতনাম

দুই ক্যাটাগরিতে এসডিজি অ্যাওয়ার্ড পেল গ্রামীণফোন

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডে দুই সম্মাননা পেল শেলটেক সিরামিকস

নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির সভাপতি জাহিদ, সম্পাদক সৈকত

বিকাশে মিলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগীদের ভাতা

বেবি পাউডার থেকে ক্যানসার: ৫৫০ কোটি ডলারে সমঝোতা করতে চায় জনসন অ্যান্ড জনসন

কৃষিঋণ বিতরণে রেকর্ড গড়ল ব্যাংকগুলো

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জদের নিয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংকে কর্মশালা