হোম > অর্থনীতি

এজেন্ট ব্যাংকিং: তিন মাসে গ্রাহক বেড়েছে ১০ লাখ

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ দাবি করেছেন, দেশে রিজার্ভ বাড়তে শুরু করেছে। দেশীয় শিল্পের বিকাশে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এতে ব্যবসায়ীদের আত্মবিশ্বাস বাড়ছে। সব মিলিয়ে অর্থনীতিও ঘুরে দাঁড়াচ্ছে।

গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে এক বিশেষ পর্যালোচনা সভায় অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান আব্দুল মোক্তাদির, এপেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, প্রাণ গ্রুপের পরিচালক উজামা চৌধুরী প্রমুখ।

এ সময় বাণিজ্য উপদেষ্টা আরও দাবি করেন, ‘তিন মাসের মধ্যে সবকিছু করা সম্ভব না। তবে আমরা কাজ করে যাচ্ছি। আজ হোক, কাল হোক রাষ্ট্রক্ষমতায় রাজনৈতিক সরকার আসবে। আমরা যতটুকু সময় আছি, দেশের জন্য কাজ করে যাব।’

এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার জানিয়ে সভায় সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘সরকার খাদ্য, জ্বালানি, সার ও কীটনাশক খাতকে অগ্রাধিকার দিচ্ছে। এসব খাতে প্রাইভেট সেক্টরের জন্য সরকারের সহযোগিতা থাকবে। আমরা প্রাইভেট সেক্টরকে ডেভেলপ করার চেষ্টা করছি।’

সভায় ব্যবসায়ী নেতারা বেসরকারি খাতের সার্বিক উন্নয়নে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের আহ্বান জানান। যত দ্রুত সম্ভব, ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার চালু করার ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া তাঁরা ওষুধ, চামড়া, গার্মেন্টস ও অন্যান্য শিল্পের সঙ্গে সম্পর্কিত পণ্য আমদানিতে শুল্ক কমাতে উদ্যোগের আহ্বান জানান উপদেষ্টার কাছে।

বিনিয়োগ ও কর্মসংস্থান: বন্ধ ৪৪ কারখানা যাচ্ছে বেসরকারি মালিকানায়

লাভের ফসলে ঝুঁকছেন কৃষক

২০২৫-২৬ অর্থবছর: ব্যাংকঋণে সীমা ছাড়াল সরকার

১৯৭৯-এর তেলসংকট ছিল বর্তমান ইরান সংকটের চেয়েও ভয়াবহ

বাংলা কিউআর: ক্যাশলেস যাত্রায় বড় বাধা ইন্টারনেট

বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করলেন তথ্যমন্ত্রী

ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা

চুলের যত্নে নতুন ভরসা, দেশজুড়ে মিলছে লিলি সিরাম ওয়েল

টানা দুই দিন সোনার দাম ভরিতে বাড়ল ৬৫৯০ টাকা

হ্যান্ডলিংয়ে রেকর্ড, আয়েও নতুন উচ্চতায় চট্টগ্রাম বন্দর