সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত বিধিনিষেধের কারণে বিভিন্ন এয়ারলাইনসের ১৩৫টি ফ্লাইটের কার্যক্রম প্রভাবিত হয়েছে। এর মধ্যে সরাসরি ফ্লাইট ৬২টি ও ট্রানজিট ফ্লাইট ৭৩টি। এ পর্যন্ত এসব ফ্লাইটের কারণে ভোগান্তিতে পড়েছেন ২০ হাজার ৬৭২ জন যাত্রী।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট ম্যানেজমেন্ট বিভাগের স্কোয়াড্রন লিডার সাকিবের দেওয়া তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৩টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০, সৌদিয়া এয়ারলাইনসের ১৯ ও রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট প্রভাবিত হয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৮টি, এমিরেটসের ১৪, কাতার এয়ারওয়েজের ৯, সালামএয়ারের সাত, ফ্লাইদুবাইয়ের আট, এয়ার ইন্ডিয়ার ছয় ও ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট প্রভাবিত হয়েছে।
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটায় যাত্রীদের ভ্রমণসূচিতে পরিবর্তন আসছে। এ পরিস্থিতিতে যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ সময়সূচি নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।