হোম > অর্থনীতি

এসিআই নিয়ে এল ‘টুইংকেল নিউ বর্ন বেবি বেল্ট ডায়াপার’

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: বিজ্ঞপ্তি

নবজাতকের যত্নে ‘টুইংকেল নিউ বর্ন বেবি বেল্ট ডায়াপার’ বাজারে এনেছে এসিআইয়ের জনপ্রিয় ব্র্যান্ড টুইংকেল। সম্প্রতি নতুন এ পণ্য বাজারে আনার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

এসিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবজাতকের নাভির বিশেষ যত্নের কথা বিবেচনায় রেখে ডায়াপারটিতে রয়েছে বিশেষ ‘আম্বিলিক্যাল কর্ড কাট’ সুবিধা। এ ছাড়া এতে রয়েছে প্রায় ৫ হাজার মাইক্রো চ্যানেল, যা দ্রুত তরল শোষণে সহায়তা করে এবং শিশুর ত্বক শুষ্ক রাখতে ভূমিকা রাখে। ডায়াপারটির কটনের মতো নরম টপশিট নবজাতকের কোমল ত্বকে আরামদায়ক অনুভূতি দেওয়ার জন্য তৈরি করা হয়েছে।

নতুন পণ্য উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই ওয়েলনেস অ্যান্ড হাইজিন বিজনেসের চিফ অপারেটিং অফিসার খন্দকার ইশতিয়াক আহমেদ, জেনারেল ম্যানেজার-সেলস মেজানুর রহমান, জেনারেল ম্যানেজার-ম্যানুফ্যাকচারিং দীপঙ্কর বিশ্বাসসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।

প্রতিষ্ঠানটি জানায়, ভোক্তাদের চাহিদাকে গুরুত্ব দিয়ে নতুন পণ্য ও উদ্ভাবনের মাধ্যমে শিশুর আরাম নিশ্চিত করা এবং অভিভাবকদের জন্য নবজাতকের যত্ন সহজ করাই টুইংকেলের লক্ষ্য। নতুন বেল্ট ডায়াপার সেই উদ্যোগেরই অংশ।