হোম > অর্থনীতি

এক বছর পর আবারও চালু হলো বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট

আজকের পত্রিকা ডেস্ক­

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নারিতা ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। ছবি: সংগৃহীত

এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা রুটে সরাসরি ফ্লাইট।

রোববার দিবাগত রাত ২টা ২৯ মিনিটে বিমানের প্রথম ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বিমানের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটি আজ সোমবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নাশকতায় পৌঁছাতে পারে।

রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নারিতা ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

উদ্বোধনের আগে বিমানবন্দরে ভিআইপি কমপ্লেক্সের সামনে সংবাদ সম্মেলনে বিমানমন্ত্রী আফরোজা খানম বলেন, ভবিষ্যতে বিমানের কোনো রুটের ফ্লাইট বন্ধ করা হবে না বরং পর্যায়ক্রমে আরও ফ্লাইট বাড়ানো হবে।

মন্ত্রী আরও বলেন, আজকের ঢাকা-নারিতা ফ্লাইট আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে পারে আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি। ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালুর মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে এবং দুই দেশের অর্থনৈতিক ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

অনুষ্ঠানে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, জাপানপ্রবাসী প্রায় ৪৫ হাজার বাংলাদেশি ছাত্র, শ্রমিক ও অভিবাসীদের কথা বিবেচনায় রেখে আমরা ফ্লাইটটি চালু করেছি। ফ্লাইটটি যাতে আর কখনোই বন্ধ না হয় সে জন্য ভবিষ্যতের চাহিদা বিবেচনায় শুধু বোয়িং নয়, এয়ারবাসের উড়োজাহাজও বহরে যুক্ত করা হবে।

বিমান প্রতিমন্ত্রী জানান, বর্তমানে উড়োজাহাজের সংকট থাকলেও ২০৩৪ সালের মধ্যে বিমানের বহরে ৫০টি উড়োজাহাজ যুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

এরপর মন্ত্রী প্রতিমন্ত্রী জাপানগামী যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ফিতা কেটে ফ্লাইটের শুভ উদ্বোধন করেন।

উল্লেখ্য, অপারেশনাল ও বাণিজ্যিক চ্যালেঞ্জের কারণ দেখিয়ে ২০২৫ সালের ১ জুলাই থেকে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। প্রায় এক বছর পর আবারও চালু হলো এই রুট।

১৪ ভুয়া প্রতিষ্ঠানকে ঋণ, ৪৭৫ কোটি টাকা লোপাট

সংসদীয় কমিটির বৈঠক: মুদ্রানীতি হতে পারে ত্রৈমাসিক ভিত্তিতে

আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স অনুষ্ঠিত

টেকসই আর্থিক খাত ও কমিউনিটি উন্নয়নে এসডিজি অ্যাওয়ার্ড জিতল বিকাশ

লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ

‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কার দিল ফ্রিডম, মেয়াদ বাড়ল ক্যাম্পেইনের

রপ্তানি ৬৩.৪ বিলিয়ন ডলার করার লক্ষ্য সরকারের

নিরাপদ ফল: মধুপুরের আনারস যাচ্ছে বিদেশে

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন: অতি ধনীদের আমানত কমে বাড়ছে ছোট ও মাঝারিদের

‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত