হোম > অর্থনীতি

ট্রাম্পের জয়ে ভারতীয় রুপির দাম সর্বকালের সর্বনিম্নে

ভারতীয় রুপি। ফাইল ছবি

ডোনাল্ড ট্রাম্পের জয়ের প্রভাব পড়া শুরু হয়েছে ভারতীয় রুপির ওপর। ট্রাম্পের নতুন মেয়াদে ডলারের মূল্যবৃদ্ধির আশঙ্কায় ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। আজ বৃহস্পতিবার ১ ডলারের বিপরীতে রুপির দাম ৮৪ দশমিক ২৯ পয়সায় নেমেছে, যা আগের দিন ছিল ৮৪ দশমিক ২৮।

বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পে দ্বিতীয় মেয়াদে কর হ্রাস ও নিয়ন্ত্রণ শিথিলকরণ নীতির কারণে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি বাড়তে পারে। এতে ডলারের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ বাড়বে। ফলে ইউরো ও এশিয়ান মুদ্রার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এশিয়ার মুদ্রাগুলো আজ বৃহস্পতিবার কিছুটা স্থিতিশীল হলেও এর আগের দিন ১ দশমিক ৮ শতাংশ পর্যন্ত দরপতন হয়েছে। এদিন ডলারের সূচক ০ দশমিক ১ শতাংশ কমে ১০৪ দশমিক ৯-এ নেমে এসেছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, রুপির দরপতন ঠেকাতে ভারতীয় রিজার্ভ ব্যাংক (আরবিআই) হস্তক্ষেপ করতে পারে। আরবিআই ধীরে ধীরে রুপির মান বাড়তে দিচ্ছে, তবে আপাতত এটি ৮৪ দশমিক ৪০-এর সীমায় থাকবে বলে জানিয়েছেন ব্যাংকটির এককজন ট্রেডার।

এ ছাড়া শেয়ারবাজার থেকে বিদেশি বিনিয়োগের অর্থ চলে যাওয়ায় চাপ বাড়ছে রুপির ওপর। নভেম্বরের শুরুতে বিদেশি বিনিয়োগকারীরা ১ দশমিক ৫ বিলিয়ন ডলারের বেশি ভারতীয় শেয়ার বিক্রি করেছে। গত মাসে এর মোট আকার দাঁড়িয়েছে ১১ বিলিয়ন ডলার।

এদিন ভারতের শীর্ষ সূচক বিএসই সেনসেক্স ও নিফটি-৫০ সূচকের দরপতন হয়েছে প্রায় ০ দশমিক ৫ শতাংশ।

সিটিব্যাংক জানিয়েছে, রুপির আরও অবমূল্যায়ন নির্ভর করছে আরবিআইয়ের সিদ্ধান্ত ও বৈশ্বিক মূল্যস্ফীতির সঙ্গে ভারতের মূল্যস্ফীতির তুলনামূলক অবস্থার ওপর।

মার্কিন ফেডারেল রিজার্ভের নীতিগত সিদ্ধান্তের দিকে নজর রাখছেন ভারতের বিনিয়োগকারীরা, যা মধ্যরাতে ঘোষণা করা হবে। ফেডারেল রিজার্ভ সুদহার ২৫ বেসিস পয়েন্ট কমাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এ ছাড়া বেঞ্চমার্কের ভবিষ্যৎ সুদহার সম্পর্কে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের ইঙ্গিতের জন্যও অপেক্ষা করছেন বিনিয়োগকারীরা।

৩ জুলাই শুরু হচ্ছে আন্তর্জাতিক এয়ারলাইনস ফুটবল চ্যাম্পিয়নশিপ

‘সিম করছাড়ের ১২০০ কোটি টাকার সুবিধা গ্রাহকেরা নন, পাবে অপারেটররা’

আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে এনসিসি ব্যাংকের ঋণ বিতরণ

আতিউর রহমানের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক, বাংলাদেশ ব্যাংকে ১৬ বছরের নথি তলব

ব্রিটিশদের নজর তিরুপ্পুরের পোশাকশিল্পে, ঝুঁকছেন কিছু বাংলাদেশি ক্রেতাও

রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও রূপালী ব্যাংকের চুক্তি

রবি এলিট পার্টনারস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ২০ প্রতিষ্ঠান

প্রকল্পের মেয়াদ বারবার বাড়ানোর নামে বাড়তি অর্থ ব্যয় বন্ধের দাবি

২০২৫ সালে বাটার নগদ ২৪৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস