হোম > অর্থনীতি

জুলাই শহীদ ও আহতদের আবাসনের জন্য বরাদ্দ ৩০০ কোটি, ভাতাভোগী বাড়ছে ১,৮৫৭ জন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও কর্মক্ষমতা হারানো যোদ্ধাদের পরিবারের আবাসনের জন্য চলমান প্রকল্পের আওতায় ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের জন্য চলমান ভাতা কার্যক্রম অব্যাহত রাখার কথাও বলা হয়েছে। সাধারণ মুক্তিযোদ্ধাদের ভাতা অপরিবর্তিত রেখে খেতাবপ্রাপ্তদের ভাতার পরিমাণ পাঁচ হাজার টাকা করে বাড়ানো হচ্ছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারদের মাসিক ২০ হাজার টাকা এবং “এ”, “বি” ও “সি” ক্যাটাগরিতে আহতদের যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা মাসিক ভাতা দেওয়া হচ্ছে। আগামী বাজেটে এই ভাতা অব্যাহত রাখার প্রস্তাব করছি। ভাতাভোগীর সংখ্যা ১ হাজার ৮৫৭ জন বৃদ্ধি করে ১৬ হাজার ৫১৩ জন করার প্রস্তাব করছি। এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার এবং কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধাদের পরিবারের আবাসনের জন্য চলমান প্রকল্পের অংশ হিসেবে আগামী অর্থবছরে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি।’

বাজেটে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের ভাতা পাঁচ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, পাঁচ হাজার টাকা বাড়িয়ে বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের মাসিক ভাতা ৪০ হাজার টাকা, বীর উত্তমের ক্ষেত্রে ৩০ হাজার টাকা এবং বীর বিক্রম ও বীর প্রতীকের ক্ষেত্রে ২৫ হাজার টাকা করা হবে। তবে সাধারণ মুক্তিযোদ্ধাদের ভাতা ২০ হাজার টাকা অপরিবর্তিতই থাকছে।

মুক্তিযোদ্ধাদের বীর নিবাস নির্মাণ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সরকার বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নিশ্চিত করতে ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার ৭৩০টি বীর নিবাস নির্মাণের উদ্যোগ নিয়েছে। সরকার মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে নিরলসভাবে কাজ করছে বলে জানান তিনি।

সর্বজনীন ডিজিটাল লেনদেন: মাশুলে ভুগছে বাংলা কিউআর

সোনার দাম ভরিতে এক লাফে বাড়ল ২২১৬ টাকা

তাপপ্রবাহের প্রভাব নিয়ে বিশ্বব্যাংক: বাংলাদেশসহ দ. এশিয়ার অর্থনীতি ৭ শতাংশ সংকুচিত হওয়ার শঙ্কা

এনএসইজেডে পানি প্রকল্প: দুর্বল পরিকল্পনায় তিন বছরের কাজ গড়াল সাত বছরে

আইএমইডির প্রতিবেদন: দুই বছর ৭০ শতাংশের নিচে এডিপি বাস্তবায়ন

ঘাটে ঘাটে বেড়ে দাম দ্বিগুণ, ভোগে নিম্ন আয়ের মানুষ

দেশের প্রথম ডিজিটাল বাণিজ্য লেনদেনের সূচনা করল প্রাইম ব্যাংক

আগস্টে জ্বালানি তেলের দাম নির্ধারণ

সম্মিলিত ইসলামী ব্যাংক: প্রশাসনিক শূন্যতা কেটেছে, আস্থা ফেরেনি গ্রাহকদের

গ্যাস-সংকট: রপ্তানির ইঞ্জিনে জ্বালানির ধাক্কা