হোম > অর্থনীতি

ইউএস-বাংলার ফ্লাইটে ব্যবসায়িক প্রতিনিধি দলের উজবেকিস্তান যাত্রা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধি দল উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে পৌঁছেছেন। ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর উজবেকিস্তানের বিভিন্ন মন্ত্রণালয়ের বাণিজ্য বিষয়ক প্রতিনিধিদের সঙ্গে এই প্রতিনিধি দলের বৈঠক করার কথা রয়েছে। 

সূত্র জানায়, বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে ৩০ সদস্যের প্রতিনিধি দল তাসখন্দে গেছেন। প্রতিনিধি দলে রয়েছেন- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুনসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, এফবিসিসিআইয়ের প্রতিনিধি, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের নীতিনির্ধারক ও বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিরা।

ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে উচ্চ পর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধিগণের যাত্রাপথে ইউএস-বাংলা এয়ারলাইনস সহযোগী হিসেবে থাকতে পেরে এয়ারলাইনস কর্তৃপক্ষ গর্ববোধ করছে। দেশের উন্নয়নের অগ্রযাত্রায় সরকারের সহযোগী হিসেবে ভূমিকা রাখতে পেরে আকাশপথে যাত্রী সেবায় আরও অধিক মনোযোগী হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।’

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে

সোনার দাম আরও কমল