হোম > অর্থনীতি

আইটি হার্ডওয়্যার ও অটোমোবাইল শিল্পে ১০ বছরের কর অব্যাহতির প্রস্তাব

ঢাকা: ক্লাউড সার্ভিস, সিস্টেম ইনটিগ্রেশন, ই–লার্নিং প্ল্যাটফর্ম, ই–বুক পাবলিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপামেন্ট সার্ভিস, আইটি, ফ্রিল্যান্সিং সেবা থেকে উদ্ভুত আয় ২০২৪ সাল পর্যন্ত কর অব্যাহতি দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ  ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার সংসদে ২০২১–২২ অর্থছরের বাজেটে এ প্রস্তাব করেছেন মন্ত্রী। এছাড়া কতিপয় আইটি হার্ডওয়্যার বাংলাদেশে উৎপাদন করলে শর্ত সাপেক্ষে ১০ বছর কর অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

এছাড়া এসএমই খাত এবং নারীর উন্নয়নে এসএমই খাতের নারী উদ্যোক্তাগণের জন্য বিশেষ প্রণোদনা হিসেবে ব্যবসায়ের মোট টার্নওভারের ৭০ লাখ টাকা পর্যন্ত করমুক্ত রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

দেশে মেগা শিল্পের বিকাশ এবং আমদানি বিকল্প শিল্পোৎপাদনকে ত্বরান্বিত করার স্বার্থে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে বাংলাদেশে অটোমোবাইল, থ্রি হুইলার এবং ফোর হুইলার উৎপাদনকারী কোম্পানিকে শর্ত সাপেক্ষে ১০ বছর মেয়াদে কর অব্যাহতি এবং আরো কিছু শর্ত সাপেক্ষে আরো দশ বছর কর অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের শুভেচ্ছা

জমকালো আয়োজনে ‘কার্টআপ কানেক্ট ২০২৬’ অনুষ্ঠিত

আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাল আবুল খায়ের গ্রুপ

৫ম প্রতিষ্ঠাবার্ষিকী: আজকের পত্রিকার পথচলায় শুভকামনা জানাল মেঘনা গ্রুপ

আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রাণ-আরএফএল গ্রুপের শুভেচ্ছা

বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

টানা দুই দফা কমার পর বাড়ল সোনার দাম

এডিপি বাস্তবায়ন: অর্ধেকও খরচ হয়নি ১১ মাসে

বিশ্ব এমএসএমই দিবস-২০২৬ উদ্‌যাপন সাতজন উদ্যোক্তাকে সম্মাননা দিল প্রাইম ব্যাংক

ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারের ৯০ জন নারী উদ্যোক্তা পেলেন ব্র্যাক ব্যাংকের ‘আমরাই তারা’ প্রশিক্ষণ