হোম > অর্থনীতি

পুঁজিবাজারে লেনদেন ৫০০ কোটি ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে গতকাল বুধবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়ে ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে, যা আট কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। বেড়েছে সূচকও। এর মাধ্যমে টানা ছয় কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকল পুঁজিবাজার।

এদিন ডিএসইতে সব খাত মিলিয়ে ৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে।

বিপরীতে দাম কমেছে ৬৩টির। আর ১৮২টির দাম অপরিবর্তিত রয়েছে। এর প্রভাবে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৫০ পয়েন্টে অবস্থান করছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৫২৮ কোটি ৯৫ লাখ টাকা, যা আগের দিন ছিল ৪৬০ কোটি টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৬৮ কোটি ৯৫ লাখ টাকা। এর মাধ্যমে ২৬ নভেম্বরের পর ডিএসইতে আবারও ৫০০ কোটি টাকার বেশি লেনদেন হলো।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৬ পয়েন্ট।

আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে বাংলাদেশকে তুলে ধরতে ৩ সেপ্টেম্বর শুরু ‘বাংলাদেশ ট্রাভেল মার্ট-২০২৬’

দেশের গণ্ডি পেরিয়ে এনআরবি ব্যাংকের গ্রাহক সেবা এখন থাইল্যান্ডে

আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা ছাড়াল

রাজধানীর বাজারদর: করছাড়ের প্রভাব নেই বাজারে

ব্র্যাক ব্যাংকের ৫০ হাজার কোটি টাকার রিটেইল ডিপোজিট মাইলফলক

রাজধানীর মিরপুরে স্বপ্নর নতুন আউটলেট, চলছে আকর্ষণীয় মূল্যছাড়

এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

৭ আগস্ট থেকে ঢাকা-রিয়াদে প্রতিদিন ফ্লাইট চালু করছে রিয়াদ এয়ার

ভারতের সঙ্গে বাণিজ্য ভারসাম্যহীনতা কমাতে উদ্যোগ নিয়েছে সরকার

উৎপাদন বন্ধ কোম্পানির শেয়ার লেনদেন বাতিল করা হবে: বিএসইসি চেয়ারম্যান